বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আবারো কমেছে স্বর্ণের দাম, ভরি কত?
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ৯:০৯ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিশ্ববাজারে সোনার দামের বড় দরপতনের প্রভাব পড়েছে দেশীয় বাজারেও। এবার ভরিতে দাম কমেছে ১ হাজার ৩৯ টাকা। 

আজ সোমবার (২৭ অক্টোবর) থেকে যা কার্যকর হবে। নতুন দামে ২২ ক্যারেট সোনার মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ৭ হাজার ৯৫৭ টাকা। 

এরআগে, গতকাল রবিবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম হ্রাস পাওয়ায় সোনার দামে এই সমন্বয় করা হয়েছে।

বাজুস আরো জানায়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।

সোনার আজকের বাজারদর

☛ ২২ ক্যারেটঃ প্রতি ভরি ২,০৭,৯৫৭ টাকা

☛ ২১ ক্যারেটঃ প্রতি ভরি ১,৯৮,৪৯৮ টাকা

☛ ১৮ ক্যারেটঃ প্রতি ভরি ১,৭০,১৪৩ টাকা

☛ সনাতন পদ্ধতিঃ প্রতি ভরি ১,৪১,৪৯৬ টাকা

সোনার দাম কমলেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম।

রূপার আজকের বাজারদর

☛ ২২ ক্যারেটঃ প্রতি ভরি ৫,৪৭০ টাকা। 

☛ ২১ ক্যারেটঃ প্রতি ভরি ৫,২১৪ টাকা।

☛ ১৮ ক্যারেটঃ প্রতি ভরি ৪, ৪৬৭ টাকা।

☛ সনাতন পদ্ধতিঃ প্রতি ভরি ৩, ৩৫৯ টাকা।

এদিকে স্বর্ণ এবং রূপার দাম কিছুটা হ্রাসের ফলে স্বস্তি প্রকাশ করতে দেখা যায় সাধারণ মানুষদের।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  দাম   স্বর্ণ   বিক্রি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close