বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আগামী নির্বাচন শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক গণতন্ত্রের জন্যও গুরুত্বপূর্ণ: জার্মান রাষ্ট্রদূত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ৬:৪২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত রুডিগার লটজ বলেছেন, বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া আগামী বছরের সংসদ নির্বাচন শুধু দেশের অভ্যন্তরীণ নয়, আঞ্চলিক ও বৈশ্বিক গণতন্ত্রের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এসব কথা বলেন রুডিগার।

আগামী বছর বাংলাদেশে বিশ্বের সবচেয়ে বড় একটা গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে তিনি বলেন, “এই নির্বাচনে ১২ কোটি ৭০ লাখেরও বেশি মানুষ তাদের গণতান্ত্রিক ইচ্ছা প্রকাশ করার অনুমতি পাবেন। এই বিশালসংখ্যক ভোটারের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ।”

নির্বাচনের গুরুত্ব তুলে ধরে জার্মান রাষ্ট্রদূত বলেন, “আসন্ন নির্বাচন শুধু বাংলাদেশের জন্য নয়, আঞ্চলিকভাবে এবং বৈশ্বিক গণতন্ত্রের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ।”

বাংলাদেশের এই নির্বাচন আন্তর্জাতিক মহলের কাছে বেশ গুরুত্ব বহন করছে উল্লেখ করে তিনি বলেন, “আমরা মনে করি যে, একটি গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন। এমন একটি বিশ্বাসযোগ্য নির্বাচন যাতে বিভিন্ন দল অংশগ্রহণ করতে পারে।”

তিনি আশা প্রকাশ করে বলেন, “আসন্ন নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ এশিয়া ও বিশ্বের গণতান্ত্রিক অঙ্গনে আবারও গুরুত্বপূর্ণ স্থান করে নেওয়ার সুযোগ পাবে।”

এছাড়াও এদিন তিনি গণতন্ত্রে প্রত্যাবর্তনের এ যাত্রায় বাংলাদেশের নির্বাচন কমিশনকে এই বিশাল চ্যালেঞ্জের প্রস্তুতি নেওয়ায় সাধুবাদ জানান।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  নির্বাচন   জার্মান   রাষ্ট্রদূত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close