বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      
গিনেস রেকর্ডে ‘সোনার পোশাক’
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৬:০৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

এবার গিনেস রেকর্ডে স্থান করে নিয়েছে দুবাইয়ের একটি সোনার পোশাক। পোশাকটির ওজন ১০.০৮১২ কিলোগ্রাম এবং এর আনুমানিক মূল্য প্রায় ৪৬ লাখ দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ কোটি টাকা।

সংযুক্ত আরব আমিরাতের আল রোমাইজান গোল্ড অ্যান্ড জুয়েলারি কোম্পানির তৈরি সোনার পোশাক ‘দুবাই ড্রেস’ বিশ্বের সবচেয়ে ভারী সোনার পোশাক হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছে। কোম্পানির ডিজাইনাররা আমিরাতের ঐতিহ্যবাহী সংস্কৃতি ও ইতিহাস থেকে অনুপ্রেরণা নিয়ে পোশাকটির নকশা তৈরি করেছেন। সোনার সূক্ষ্ম নকশা ও রঙিন রত্নখচিত অলঙ্করণে এতে একসঙ্গে ফুটে উঠেছে প্রাচীন ঐতিহ্য ও আধুনিকতার সংমিশ্রণ।

শারজাহ এক্সপো সেন্টারে আয়োজিত মধ্যপ্রাচ্যের ৫৬তম ঘড়ি ও গহনার প্রদর্শনীতে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কমিটির প্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে কোম্পানিটিকে সার্টিফিকেট তুলে দেন।

‘দুবাই ড্রেস’ চারটি অংশে তৈরি একটি সোনার মুকুট (৩৯৮ গ্রাম), নেকলেস (৮,৮১০.৬০ গ্রাম), কানের দুল (১৩৪.১ গ্রাম) এবং হেয়ার পিস (৭৩৮.৫ গ্রাম)। পুরো পোশাকটি ২১ ক্যারেটের খাঁটি সোনা দিয়ে নির্মিত।

এই অর্জন দুবাইকে বৈশ্বিক স্বর্ণ ও গহনার কেন্দ্র হিসেবে আরও দৃঢ় অবস্থানে নিয়ে যাবে উল্লেখ করে আল রোমাইজান গোল্ড অ্যান্ড জুয়েলারির আঞ্চলিক উপব্যবস্থাপক মোহসেন আল ধাইবানি বলেন, “এটি শুধু একটি গহনার কাজ নয়, বরং আমিরাতের সৃজনশীলতা ও উদ্ভাবনের প্রতীক।”

এদিকে এমন নিউজের পর থেকে বেশ সরব হয়ে উঠেছে নেটিজেনরা। কারণ এই সোনার তৈরি পোশাকটি নিয়ে আগ্রহের শেষ নেই মানুষের। 

সূত্রঃ গালফ নিউজ


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  গিনেস রেকর্ড   সোনা   পোশাক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close