শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ফার্মগেটে শিক্ষার্থীদের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ২:৫৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর ফার্মগেটে সরকারি বিজ্ঞান কলেজ ও সরকারি সায়েন্স হাইস্কুলের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন।

আজ রবিবার (১৯ অক্টোবর) দুপুরে ফার্মগেট মোড়ে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এ সময় তারা নিরাপদ ও দখলমুক্ত সড়কের দাবি জানান।

শিক্ষার্থীরা জানান, স্কুল ও কলেজের সামনে অটোরিকশার গেটের সামনে লাইন ধরে থাকে এ কারণে যানজটের সৃষ্টি হয়। ফার্মগেটে বেশ কয়েকটি স্কুল, কলেজ এবং কোচিং সেন্টার রয়েছে। প্রায় ২ হাজার শিক্ষার্থী রাস্তা পারাপার হয়। অটোরিকশার কারণে সৃষ্ট জ্যামের কারণে রাস্তা পারাপারে শিক্ষার্থীদের দুর্ভোগে পড়তে হয়। ফাঁকা রাস্তায় তারা ৪০-৫০ কিলোমিটার গতিতে গাড়ি চালায়। অটোরিকশার যে ব্রেক, তা দিয়ে কন্ট্রোল করা সম্ভব না। অনেক সময় তারা শিক্ষার্থীর ওপরে তুলে দেয়। এতে শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে হয়।

এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা পাঁচ দাবি জানান। এগুলো হলো 

১. শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সামনের সড়কে অবিলম্বে স্পিড ব্রেকার স্থাপন করতে হবে। 

২. পর্যাপ্ত ল্যাম্প পোস্ট লাগাতে হবে। 

৩. লেন ডিভাইডার স্থাপন করতে হবে। 

৪.  ট্রাফিক আইল্যান্ড স্থাপন করতে হবে। 

৫. ফুটপাত থেকে সব অবৈধ দোকান, অস্থায়ী স্থাপনা, পার্কিং স্থায়ীভাবে উচ্ছেদ করতে হবে।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  ফার্মগেট   বিক্ষোভ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close