বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ৩:৩৩ পিএম আপডেট: ১৮.১০.২০২৫ ৫:২৬ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনের পাশে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ফ্লাইট চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) দুপুর ২টা ৩৪ মিনিটে ৮ নম্বর গেটসংলগ্ন কার্গো এলাকায় এ আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট শুরুতে কাজ শুরু করে, পরে আরও কয়েকটি ইউনিট যোগ দেয়।

বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট কাজ করছে। এছাড়া আরো যোগ দিয়েছে নৌ বাহিনী, সিভিল এভিয়েশনসহ বিমান বাহিনীর দুটি ফায়ার ইউনিট।


বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ বলেন, কার্গো সেকশনের পাশের একটি অংশে আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিস, বাংলাদেশ বিমানবাহিনী এবং বিমানবন্দরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে সমন্বিতভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, খবর পেয়ে তাদের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। 

শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন লাগার পর জরুরি ভিত্তিতে বিমানবন্দরের ফায়ার ইউনিট ও বাংলাদেশ বিমানবাহিনীর অগ্নি নিয়ন্ত্রণ দল ঘটনাস্থলে পৌঁছে। বর্তমানে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়েছে কি না, তা নিশ্চিত করতে কাজ চলছে।

প্রাথমিকভাবে জানা গেছে, কুরিয়ার সার্ভিস সেকশন থেকে আগুনের সূত্রপাত হয়েছে।


স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  শাহজালাল বিমানবন্দর   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close