বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নির্বাচন না হলে অস্থিরতা দেখা দিতে পারে: ধর্ম উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ৬:১১ AM

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, সরকার ঘোষিত তারিখ অনুযায়ী স্বাধীন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। পাশাপাশি ভোটের জন্য সমান সুযোগের পরিবেশ—লেভেল প্লেইং ফিল্ড—গড়ে তোলার কাজও সরকার করছে, কারণ নির্বাচনের আয়োজন এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার নবশালবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল মেডিটেশন সেন্টার ও ফ্রি ফ্রাইডে ক্লিনিকের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ড. খালিদ হোসেন বলেন, “এই নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট পাওয়া দলকে ক্ষমতা হস্তান্তর করা হবে এবং আমরা আমাদের পুরোনো অবস্থানে ফিরে যাব। এতে সাংবিধানিক ধারাবাহিকতা বজায় থাকবে। তবে নির্বাচন না হলে দেশে নানা ধরনের অস্থিরতা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।”

জুলাই সনদ প্রসঙ্গে তিনি আরও বলেন, “জুলাই সনদ যথাসময়ে সাক্ষরিত হবে—এ বিষয়ে কোনো আশঙ্কা নেই। রাজনৈতিক দলগুলো এতে ইতিবাচক ভূমিকা রাখছে, তাই আমরা আশাবাদী।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. হায়দার আলী, কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইফুল মালিক, বার্ডের সাবেক পরিচালক বাবু বিজয় কুমার বড়ুয়া, সাবেক ব্যাংক কর্মকর্তা বাবু সুরসেন সিংহ, সাংবাদিক অশোক বড়ুয়া এবং উদযাপন পরিষদের সভাপতি স্বপন সিংহ প্রমুখ।


স্বদেশ প্রতিদিন/ আরএফ 



আরও সংবাদ   বিষয়:  নির্বাচন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close