মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরো ৪জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরো ৭৮১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর এ নিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২ হাজার ৮৮৫ জনে।
আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ২৪ ঘণ্টায় যে ৪জন মারা গেছে তাদের একজন কুর্মিটোলা জেনারেল হাসপাতালে, আরেকজন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ও বাকি দুজন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।
এছাড়া গত এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকাসহ সারা দেশের বিভিন্ন হাসপাতালে ৭৮১ জন ভর্তি হয়েছেন বলে জানা যায়।
এর মধ্যে ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০১, ঢাকা উত্তর সিটিতে ১৬২, ঢাকা দক্ষিণ সিটিতে ১১৬, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮২, সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭ জন, বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩০, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৮, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪০, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৩ ও রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩২ ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদফতর আরো জানায়, অক্টোবরে এখন পর্যন্ত ৫ হাজার ৫৪৩ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মারা গেছেন ২৬ জন। সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২ হাজার ৪৫২ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। যার মধ্যে ঢাকায় ৮২৭ জন, বাকি ১ হাজার ৬২৫ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে।
তাই সকলকে ডেঙ্গু সম্পর্কে আরো সচেতন হওয়ার আহ্বান করা হলো।