বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মিরসরাইয়ে জামায়াতের দুই নেতার বিএনপিতে যোগদান
মিরসরাই প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ১২:৩৯ AM

চট্টগ্রামের মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর দুই নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগ দিয়েছেন।

বুধবার (১ অক্টোবর) সকালে সুফিয়া রোড বটতল প্রাঙ্গণে ৯ নং সদর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

বিএনপিতে যোগ দেওয়া দুই নেতা হলেন— ৯ নং মিরসরাই সদর ওয়ার্ড জামায়াতের সভাপতি ওহিদুল ইসলাম এবং বাইতুল মাল সম্পাদক মোশাররফ হোসেন। এসময় ফুল দিয়ে তাদের বরণ করে নেন স্থানীয় বিএনপি নেতারা।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ৯ নং মিরসরাই সদর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ ইমাম হোসেন এবং সঞ্চালনা করেন উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে মিরসরাই উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী বলেন, “মিরসরাই জনপদের আপামর জনসাধারণ আমাকে ক্লীন ইমেজের রাজনীতিবিদ হিসেবে স্বীকৃতি দিয়েছে—এটা আমার দীর্ঘ রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় অর্জন। রাজনীতিতে নেতৃত্বের প্রতিযোগিতা থাকবেই, তবে আমি বিশ্বাস করি দল যোগ্য নেতার হাতেই মনোনয়ন তুলে দেবে।”

তিনি আরও বলেন, “আমাদের কর্তব্য রাজপথ থেকে শুরু করে কুঁড়েঘর পর্যন্ত ধানের শীষের প্রচার চালিয়ে যাওয়া।”

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর ইউনিয়ন বিএনপি নেতা মহিবুর রহমান মাফু, সাবেক যুগ্ম আহ্বায়ক আজমল হোসেন আজম, সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম, সাবেক সাধারণ সম্পাদক শহীদুল্লাহ দুলাল, উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এসএম হারুন, যুবদল নেতা আমজাদ বাবু প্রমুখ।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন মিরসরাই পৌর বিএনপির সদস্য এইচ এম শাহরিয়ার, তরুণ নেতা মাহমুদুল হক রকি, বাদশাসহ ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 



আরও সংবাদ   বিষয়:   বিএনপি   মিরসরাই  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close