সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● হাতিয়ায় ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক      ● বেগমগঞ্জে জমি বিরোধে ছুরিকাঘাতে তরুণ নিহত, আহত বোনজামাই      ● হোমনায় ফুটবল টুর্নামেন্ট খেলতে গিয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু      ● নবনির্মিত সৈনিক ব্যারাক ‘প্রত্যয়’ উদ্বোধন করলেন আনসার-ভিডিপি মহাপরিচালক      ● নওগাঁয় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু      ● মিশরে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, হতাহত শতাধিক      ● বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম      ● গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব      ● দ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ : সংসদে আমিনুল হক      ● ড্র মেনে নিল দুই দল, সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ      ● ডা. জুবাইদা রহমানের সঙ্গে ব্রিটিশ ডাচেস সোফির সাক্ষাৎ      ● ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু      
বগুড়ায় সিভিল সার্জন ইস্যুতে প্রশাসনিক জট, এক পদে দুই কর্মকর্তা
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৪৮ AM

উত্তরের প্রাণকেন্দ্র বগুড়া সরকারি কর্মকর্তা- কর্মচারীদের কাছে বরাবরই পছন্দের একটি স্থান। আর তা যদি হয় সিভিল সার্জন এর পদ তাহলে তো কথায় নেই। তবে এবার ভিন্ন এক জটিলতার মুখোমুখি হয়েছে বগুড়ার স্বাস্থ্য বিভাগ।

নতুন পদায়ন পেয়ে সিভিল সার্জন কার্যালয়ে দায়িত্ব পালন করছেন ডা. খুরশীদ আলম অথচ কক্ষের বাইরে এখনও ঝুলছে ডা. এ কে এম মোফাখখারুল ইসলামের নামফলক। একসঙ্গে দুজন কর্মকর্তার পদায়ন নিয়ে শুরু হয়েছে যেন এক প্রকার ‘কাগুজে যুদ্ধ’, যার নেতিবাচক প্রভাব পড়ছে স্বাস্থ্যসেবায়।

জানা যায়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ১৪ সেপ্টেম্বরের এক প্রজ্ঞাপনে বগুড়ার সিভিল সার্জন ডা. মোফাখখারুল ইসলামকে মানিকগঞ্জে এবং মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. খুরশীদ আলমকে বগুড়ায় বদলি করা হয়। উভয়কে ১৭ সেপ্টেম্বরের মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগদানের নির্দেশ দেয়া হয়। নির্ধারিত সময়ে বগুড়ায় যোগদান করেন ডা. খুরশীদ আলম। কিন্তু তিনি এসে দেখতে পান ডা. মোফাখখারুল ইসলাম ছুটিতে রয়েছেন। ফলে পূর্ববর্তী সিভিল সার্জনের কাছ থেকে আনুষ্ঠানিক দায়িত্ব বুঝে নেওয়ার প্রক্রিয়া আটকে যায়। এ অবস্থায় অফিসে চলছে এক ধরনের প্রশাসনিক অচলাবস্থা। সরকারি কাগজে নতুন সিভিল সার্জনের নাম থাকলেও বাস্তবে পুরোনো কর্মকর্তার নামেই চলছে বিভিন্ন কার্যক্রম।

এদিকে আগামী ১২ অক্টোবর থেকে দেশব্যাপী ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সি সকল শিশুদের ১ ডোজ টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এমন পরিস্থিতিতে টিকাদান কর্মসূচি ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন কর্মসূচির দায়িত্বে থাকা সংশ্লিষ্টরা।

এ বিষয়ে বগুড়ায় সদ্য বদলী হয়ে আসা সিভিল সার্জন খুরশীদ আলম জানান, তিনি ১৬ সেপ্টেম্বর মানিকগঞ্জ থেকে রিলিজ নিয়ে ১৭ সেপ্টেম্বর বগুড়ায় সিভিল সার্জন হিসেবে যোগদান করতে আসলেও অনাকাঙ্ক্ষিত কারণে যোগদান করা সম্ভব হয়নি। প্রজ্ঞাপন অনুযায়ী পূর্বের সিভিল সার্জন এর ১৮ই সেপ্টেম্বর রিলিজ নেওয়ার কথা থাকলেও তিনি জানতে পারেন তিনি ছুটিতে আছেন। পরে তিনি তাদের বিভাগীয় পরিচালক ডা. হাবিবুর রহমান এর সাথে যোগাযোগ করলে তিনি তার বরাবর আবারও একটি যোগদান পত্র দাখিল করতে বলেন। সেই যোগদানের পত্রের প্রেক্ষিতেই তিনি তাকে যোগদান করে নেন। ১৮ই সেপ্টেম্বর থেকে তিনি নিয়মিত বগুড়ার সিভিল সার্জন হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন বলে জানান ডা. খুরশিদ।
এদিকে টাইফয়েড টিকার কর্মসূচির ব্যাহত হবে কিনা জানতে চাইলে তিনি জানান, টাইফয়েড টিকা নিয়ে তাদের প্রচারণা, মিটিং, প্রশিক্ষণ চলমান রয়েছে। সামনে বাকি কয়েকদিনের মধ্যে খুব দ্রুত তারা মাঠ পর্যায়ে উক্ত কর্মসূচি সম্পন্ন করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

অপরদিকে বগুড়ার সদ্য সাবেক সিভিল সার্জন ডা. এ কে এম মোফাখখারুল ইসলাম জানান, বগুড়ায় নতুন সিভিল সার্জন যোগদান করেছেন। বগুড়ায় তার যোগদানের সময় মাত্র ছয় মাস। তিনি বগুড়াতে থাকতে চেয়েছিলেন। যার কারণে মন্ত্রণালয়ে আবেদন করেছেন। এখন যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার আবেদন গ্রহণ না করেন তাহলে তিনি মানিকগঞ্জে যোগদান করবেন। আর দাপ্তরিক কাজ বুঝিয়ে দেয়ার বিষয় জানতে চাইলে তিনি জানান, যেহেতু তিনি বগুড়াতে থাকার জন্য মন্ত্রণালয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন সেজন্য তিনি এখনও নতুন পদায়ন পাওয়া ডা. খুরশিদকে দাপ্তরিক কাজ বুঝিয়ে দেননি।

সার্বিক প্রসঙ্গে বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা জানান, বগুড়ার সিভিল সার্জন মানিকগঞ্জে এবং মানিকগঞ্জের সিভিল সার্জন বগুড়ায় পদায়নের প্রজ্ঞাপন দেখে তিনি মোফাখকারুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি দ্রুত চলে যাওয়ার কথা জানান। একই সাথে নতুন সিভিল সার্জন হিসেবে মানিকগঞ্জ থেকে খুরশীদ আলম যোগদানের পরই তার সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে। আর এখনো দাপ্তরিক দায়িত্ব কেন বুঝিয়ে দেয়া হলো না মন্ত্রণালয়ে কথা বলে তা দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  বগুড়া   সিভিল সার্জন     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close