প্রকাশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ৪:১৪ পিএম

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) কালীগঞ্জ হুজুর আলী উচ্চ বিদ্যালয় মাঠে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ বিষয়ক আলোচনা সভা, কুইজ, বিতর্ক প্রতিযোগিতা, নাটক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের আয়োজন করে কালীগঞ্জ ইউনিয়ন যুব সংগঠন ও মহিদেব যুব সমাজ কল্যান সমিতি ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ।
কালীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল হক প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুর ইসলাম মিয়া, সহকারী শিক্ষক উমর ফারুক, শফিকুল ইসলাম, সিরাজুল ইসলাম, উম্মে কুলছুম কেয়া, ইউপি সদস্য রিয়াজুল হক, অবসরপ্রাপ্ত শিক্ষক সাইফুর রহমান, সাবেক ইউপি সদস্য খোকা প্রধান, কালীগঞ্জ ইউনিয়ন যুব সংগঠনের সভাপতি তমা খাতুন, সাধারণ সম্পাদক আশিকুর রহমান ও অন্যান্য নির্বাহী কমিটির সদস্যরা।
এছাড়া সিএনবি প্রকল্পের এফএফ গোবিন্দ মালাকার, এলাকার ইমাম, কাজি, ঘটক ও গণ্যমান্য ব্যক্তিরাও বক্তব্য দেন। অনুষ্ঠানে বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব তুলে ধরা হয় এবং এ অবৈধ প্রথা বন্ধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
স্বদেশ প্রতিদিন/এমএম