বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
অনলাইনে জুয়ার শাস্তি ২ বছরের জেল, কোটি টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৪৪ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ অনুযায়ী, অনলাইন জুয়া, প্রতারণা ও জালিয়াতিতে যুক্ত ব্যক্তিদের জন্য কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। দণ্ডনীয় অপরাধে দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড, এক কোটি টাকা জরিমানা বা উভয় শাস্তি প্রদানের সুযোগ রয়েছে।

গতকাল শুক্রবার (১৯ সেপ্টেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সরকারি তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়। 

অধ্যাদেশ অনুযায়ী, কেউ অনলাইনে জুয়ার উদ্দেশ্যে পোর্টাল, অ্যাপ বা ডিভাইস তৈরি, পরিচালনা, খেলায় অংশগ্রহণ, সহায়তা বা উৎসাহ প্রদান করলে তা অপরাধ হিসেবে গণ্য হবে।

এছাড়াও, ফেসবুক, গুগল, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, টুইটার, টিকটকসহ সব সামাজিক যোগাযোগমাধ্যমে জুয়ার বিজ্ঞাপন বা প্রচারণা দেওয়াও অপরাধের মধ্যে অন্তর্ভুক্ত।

অধ্যাদেশের ২০ ধারা অনুযায়ী, এসব অপরাধে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড, এক কোটি টাকা অর্থদণ্ড বা উভয় শাস্তি দেওয়ার বিধান রয়েছে।

উল্লেখ্য, অনলাইন জুয়া বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হাইকোর্টের নির্দেশনা রয়েছে। অপরাধ প্রতিরোধ এবং সাইবার সুরক্ষা নিশ্চিত করতে সব অনলাইন গেটওয়ে, অ্যাপ্লিকেশন, লিংক, ওয়েবসাইট ও বিজ্ঞাপন জরুরি ভিত্তিতে বন্ধ, ব্লক বা অপসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট ইলেকট্রনিক, প্রিন্ট ও সামাজিক যোগাযোগমাধ্যমগুলিকে এ বিষয়ে অবহিত করা হয়েছে।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  জুয়া  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close