বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
‘সঠিক সময়ে সুষ্ঠু নির্বাচন না হলে দেশ মৌলবাদীদের নিয়ন্ত্রণে যাবে’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ৭:২৬ পিএম আপডেট: ১৯.০৯.২০২৫ ৭:৩৩ PM

সঠিক সময়ে সুষ্ঠু নির্বাচন না হলে দেশ মৌলবাদ ও তালেবানী নিয়ন্ত্রণে চলে যাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি শাহ আলম।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দলটির ত্রয়োদশ কংগ্রেসের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সিপিবির সভাপতি বলেন, ‘বিগত ৩ নির্বাচনে দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। সঠিক সময়ে সুষ্ঠু নির্বাচন না হলে এ দেশ মৌলবাদ ও তালেবানী নিয়ন্ত্রণে চলে যাবে। ডাকসু ও জাকসু নির্বাচন এরইমধ্যে এটি প্রমাণ করেছে।’

শাহ আলম বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ৫ আগস্টের পরে বিতর্কিত কিছু দাবি উত্থাপন করায় জাতীয় ঐক্যে বিভেদ সৃষ্টি হয়েছে।’

তিনি বলেন, ‘আগস্টের আগে হাসিনা ছিল বাংলাদেশের গণতন্ত্রের শত্রু। আর আগস্ট পরবর্তী গণতন্ত্রের শত্রু হলা যারা ’৭১- এর চেতনা যারা মুছে ফেলতে চায়, ’৭২- এর সংবিধান যারা বাতিল করতে চায়, জাতীয় সংগীত পরিবর্তন করতে চায়, জাতীয় ৪ নীতি বাতিল করতে চায়।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  নির্বাচন   মৌলবাদী   কমিউনিস্ট পার্টি   সিপিবি   শাহ আলম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close