বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সংবিধান বদলাতে হবে: সারোয়ার তুষার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ৪:০৪ পিএম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, “বর্তমান সংবিধান মেয়াদোত্তীর্ণ এবং এটি সাধারণ জনগণের প্রতিনিধি নয়; এই সংবিধান বদলাতে হবে।”

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় নরসিংদী সরকারি কলেজ ছাত্র সংসদ কক্ষে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নরসিংদী জেলা শাখার নবনির্বাচিত নেতাদের সঙ্গে পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “সংবিধানে লেখা আছে রাষ্ট্র জনগণকে কী কী মৌলিক অধিকার দেবে। কিন্তু ১৯৭২ সালের এই সংবিধান বর্তমান প্রজন্মের সঙ্গে যায় না। এটি এখন ফেলে দেওয়ার মতো অবস্থায় পৌঁছেছে।”

সারোয়ার তুষার ছাত্র রাজনীতিতে নেতৃত্ব বিকাশের গুরুত্ব তুলে ধরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলোতে ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের আহ্বান জানান।

পরিচিতি সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নরসিংদী জেলা আহ্বায়ক ফাহিম ভূঁইয়া রাজ অভি। অনুষ্ঠানে এনসিপি, জাতীয় যুবশক্তি ও বাগছাসের কেন্দ্রীয় এবং নরসিংদী জেলা শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বাগছাসের নবগঠিত কমিটির নেতারা নিজেদের পরিচয় তুলে ধরেন এবং আগামী দিনের কর্মপন্থা নিয়ে মত বিনিময় করেন।

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  সংবিধান   বদল   তুষার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close