সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● হাসিনার পাসপোর্টের আবেদন নিয়ে যা বললেন পররাষ্ট্র সচিব      ● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      
কাতারে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ৯:১১ AM

কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের হামলার প্রেক্ষাপটে উদ্ভূত পরিস্থিতিতে কাতারে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এক জরুরি বিজ্ঞপ্তিতে দূতাবাস জানিয়েছে, প্রবাসীদের জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার এবং অপ্রয়োজনে বাইরে চলাফেরা না করার অনুরোধ করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কাতারের প্রচলিত আইন অনুযায়ী চলতে হবে এবং কাতার সরকারের দেওয়া বিবৃতি ও নির্দেশনাগুলো অবশ্যই মেনে চলতে হবে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই পরিস্থিতি সংক্রান্ত ছবি বা ভিডিও আপলোড করা আইনবহির্ভূত, যা প্রবাসীদের জন্য জটিলতা সৃষ্টি করতে পারে বলে জানায় দূতাবাস।

প্রয়োজনে দ্রুত সহায়তা পেতে প্রবাসীদের জন্য হটলাইন নম্বর ও ইমেইল ঠিকানা চালু রেখেছে দূতাবাস। জরুরি প্রয়োজনে যোগাযোগ:- হটলাইন নম্বর: +97433662000 এবং ইমেইল: [email protected]

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  কাতার   প্রবাস   বাংলাদেশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close