বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নেপালে অবস্থানরত বাংলাদেশিদের জন্য সতর্কবার্তা জারি করেছে দূতাবাস
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ৪:০৮ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

নেপালে চলমান ছাত্র ও নাগরিক আন্দোলনের পরিপ্রেক্ষিতে দেশটিতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের নিরাপদে থাকার আহ্বান জানিয়েছে কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাস।

দূতাবাস থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশি নাগরিকদের অপ্রয়োজনে বাইরে বের না হয়ে নিজ নিজ আবাসস্থলে অবস্থান করতে অনুরোধ করা হচ্ছে। একই সঙ্গে যারা বর্তমানে নেপাল সফরের পরিকল্পনায় রয়েছেন, তাদেরকে এই মুহূর্তে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে।

জরুরি প্রয়োজনে সহায়তার জন্য দূতাবাস দুটি হটলাইন নম্বর চালু করেছে: +৯৭৭ ৯৮০৩৮৭২৭৫৯ এবং +৯৭৭ ৯৮৫১১২৮৩৮১।

এদিকে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) টানা তৃতীয় দিনের নেপালের রাজধানীসহ বিভিন্ন শহরে বিক্ষোভ চলছে। দুর্নীতি, দমনমূলক নীতি ও সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়ন্ত্রণের প্রতিবাদে সড়কে নেমেছেন দেশটির তরুণরা। কারফিউ জারি থাকা সত্ত্বেও নতুন বানেশ্বরসহ কিছু এলাকায় সংঘর্ষের খবর পাওয়া গেছে।

নেপালের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, সংসদ ভবনের সামনে কোনো রকম ব্যানার বা স্লোগান ছাড়াই জড়ো হয়েছেন বিক্ষোভকারীরা। সোমবার পুলিশের গুলিতে কেবল কাঠমান্ডুতে ১৭ জন ও ইতাহারিতে ২ জন নিহত হন। আহত হয়েছেন ৪০০-এরও বেশি মানুষ। পুলিশের বিরুদ্ধে অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ উঠেছে।

বাংলাদেশ-নেপাল ফুটবল সিরিজও স্থগিত করা হয়েছে চলমান অস্থিরতার কারণে।


স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  নেপাল   বাংলাদেশ   দূতাবাস  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close