বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মাদরাসার জন্য জরুরি নির্দেশনা, না মানলে ব্যবস্থা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ৭:৩৭ পিএম

মাদরাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ, যোগদান এবং এমপিওভুক্তকরণ প্রক্রিয়ায় সার্বিক সহযোগিতার নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। সেই সাথে এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ, যোগদান ও এমপিওভুক্তকরণ প্রক্রিয়ায় কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে প্রতিষ্ঠানের এমপিও বন্ধসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।

এ সংক্রান্ত নির্দেশনা বৃহস্পতিবার (২৮ আগস্ট) অধিদপ্তরের পরিচালক মুহাম্মদ মাহবুবুল হক স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে মাদরাসার সভাপতি, অধ্যক্ষ, সুপার, ইবতেদায়ি প্রধান ও ভারপ্রাপ্ত প্রতিষ্ঠানপ্রধানদের কাছে পাঠানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাদরাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠানসমূহে প্রতিষ্ঠানপ্রধান বা নিয়মিত কমিটি না থাকাসহ বিভিন্ন কারণে এনটিআরসিও কর্তৃক সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ, যোগদান ও এমপিওভুক্তকরণ প্রক্রিয়ায় জটিলতা সৃষ্টি হচ্ছে মর্মে অভিযোগ পাওয়া যাচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যেসব প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানপ্রধান বা নিয়মিত কমিটি নেই, সেসব প্রতিষ্ঠানে ভারপ্রাপ্ত প্রতিষ্ঠানপ্রধান বা এডহক কমিটি এবং এডহক কমিটি না থাকলে উপজেলা নির্বাহী অফিসার বা অতিরিক্ত জেলা প্রশাসক, জেলা প্রশাসকের মাধ্যমে নিয়োগ, যোগদান ও এমপিওভুক্তকরণ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

এ নির্দেশনা প্রতিপালন না করলে ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত/সর্বশেষ পরিমার্জিত)’ এর ১৮.১ (খ) এবং (গ) অনুচ্ছেদ অনুসারে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নির্দেশনা মোতাবেক প্রতিষ্ঠানের এমপিও বন্ধসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  মাদরাসা   মাদরাসা শিক্ষা অধিদপ্তর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close