বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ইঞ্জিনিয়ারদের সমস্যার ন্যায্য সমাধানের চেষ্টা করা হবে: ফাওজুল কবির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ৬:৩৭ পিএম

বিএসসি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সমস্যা ন্যায্যভাবে সমাধানের আশ্বাস দিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, ‘সরকার এই দাবিগুলো গুরুত্বের সঙ্গে নিয়েছে। এখন আন্দোলনের চেয়ে আলোচনার মাধ্যমে সমাধানই বেশি ফলপ্রসূ হবে।’

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সচিবালয়ে ইঞ্জিনিয়ারদের দাবিগুলোর যৌক্তিকতা যাচাই ও সুপারিশ প্রণয়নে গঠিত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয় ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

ফাওজুল কবির বলেন, ‘সরকার দাবিগুলো গুরুত্বের সঙ্গে নিয়েছে। এখন আন্দোলন করে লাভ নেই, আমাদের সময় দিতে হবে। আমরা তিনটি স্তরে আলোচনা করব–প্রথমত, যারা আন্দোলন করছেন বা দাবি জানাচ্ছেন; দ্বিতীয়ত, বিএসসি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অভিভাবকগণ; তৃতীয়ত, যেসব প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ারদের সবচেয়ে বেশি নিয়োগ দেয় যেমন: পিডব্লিউডি, এলজিইডি ও পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড–তাদের প্রধানদের সঙ্গে বসব।’

তিনি বলেন, ‘একদিকে ৩ দফা, অন্যদিকে ৭ দফা দাবি রয়েছে। আমাদের কাজ হবে একটি সেতুবন্ধ তৈরি করা, যাতে উভয় পক্ষের দাবি শুনে ন্যায্য সমাধান করা যায়।’

কমিটির সদস্য সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘এতদিনের সমস্যাগুলো রাতারাতি সমাধান সম্ভব নয়। আমাদের এক মাস সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে আমরা বিষয়গুলো বিশ্লেষণ করে সুপারিশ তৈরি করব এবং তা সরকার ও সংশ্লিষ্ট পক্ষের কাছে তুলে ধরব।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  ইঞ্জিনিয়ার   ফাওজুল কবির   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close