প্রকাশ: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ৩:৫৫ পিএম

সংগৃহীত ছবি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আগামী জাতীয় নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত জাতির মনে সংশয় থেকে যাচ্ছে।
আজ শুক্রবার (১৫ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
তিনি বলেছেন, “নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে। এ বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।” এছাড়াও এসময় তিনি দলের নেতাকর্মীদের কারো পাতানো ফাঁদে পা না দেওয়ার আহ্বানও জানান গয়েশ্বর।
তিনি বলেন, “এর আগে নানাজনের নানা কথায় খালেদা জিয়ার জন্মদিন পালন করা হয়ে ওঠেনি। দীর্ঘ লড়াই-সংগ্রাম করে খালেদা জিয়া জাতির অভিভাবকে পরিণত হয়েছেন। তিনি এখনো গণতন্ত্রের জন্য লড়াই করে যাচ্ছেন।”