সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ঢাকায় বৃষ্টি ও বজ্রপাত      ● শ্রমিকদের চিকিৎসায় নির্মাণ হবে ৬ বিশেষায়িত হাসপাতাল : প্রধানমন্ত্রী      ● হাতিয়ায় ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক      ● বেগমগঞ্জে জমি বিরোধে ছুরিকাঘাতে তরুণ নিহত, আহত বোনজামাই      ● হোমনায় ফুটবল টুর্নামেন্ট খেলতে গিয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু      ● নবনির্মিত সৈনিক ব্যারাক ‘প্রত্যয়’ উদ্বোধন করলেন আনসার-ভিডিপি মহাপরিচালক      ● নওগাঁয় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু      ● মিশরে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, হতাহত শতাধিক      ● বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম      ● গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব      ● দ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ : সংসদে আমিনুল হক      ● ড্র মেনে নিল দুই দল, সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ      
পুলিশের বাধায় পণ্ড জাগপার ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ৬:৫৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর বাড্ডায় জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি আটকে দিয়েছে পুলিশ। শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবিতে এই কর্মসূচি দেয় দলটি। এরপর সেখানেই রাস্তা আটকে সংক্ষিপ্ত সমাবেশ করেন দলটির নেতাকর্মীরা।

আজ বুধবার (৬ আগস্ট) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত গুলশান-বাড্ডা লিংক রোড আটকে বিক্ষোভ-সমাবেশ করেন তারা।

উল্লেখ্য, সমাবেশে দলটির নেতারা বক্তব্য রাখার পর কর্মসূচি স্থগিত করেন। তবে দ্রুত ভারতীয় দূতাবাস শেখ হাসিনাকে দেশে ফেরতের ব্যবস্থা না নিলে পুলিশি বাধা উতরে ভারতীয় দূতাবাস ঘেরাও করার হুঁশিয়ারি দেন।

এর আগে, সকাল ১০টার দিকে জাতীয় প্রেস ক্লাব থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের উদ্দেশে রওনা করে। 

পরে সড়ক আটকে বিক্ষোভ করায় রামপুরা থেকে কুড়িল অভিমুখী সড়ক এবং গুলশান ও হাতিরঝিল থেকে বিমানবন্দর অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। তবে পুলিশের অনুরোধে সোয়া ১২টার দিকে রাস্তা ছেড়ে দেন আন্দোলনকারীরা।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  পুলিশ   বাধা   ভারত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close