প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫, ১:১১ পিএম আপডেট: ২৪.০৭.২০২৫ ১:২১ PM

প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে মাইলস্টোনের মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের পরিবার এবং আহতদের চিকিৎসাসেবায় সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল সহায়তা দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে এ তথ্য জানানো হয়।
বৈঠকের শুরুতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে, তাঁদের আত্মার প্রতি সম্মান জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয় এবং নিহতদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
জানা যায়, গৃহীত সিদ্ধান্তের এ লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় স্কুল কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবে উপদেষ্টা পরিষদ।
সেই সাঙ্গে, মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় স্কুলের নিহত ২ জন শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপদেষ্টা পরিষদ জানায়, এই সম্মাননার বিস্তারিত অতিদ্রুত নির্ধারণ করা হবে।
দুর্ঘটনায় আহতদের সুস্থতা কামনা করে আগামীকাল সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে ধর্ম মন্ত্রণালয়ের উপর দায়িত্ব দেওয়া হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এমএম