শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নাম ভাঙিয়ে টাকা আদায়, মাদরাসা শিক্ষকদের সতর্ক থাকার নির্দেশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩০ জুন, ২০২৫, ৩:৫২ পিএম

এমপিওভুক্তিকরণসহ বিভিন্ন কাজ করে দেওয়ার নামে মাদরাসার শিক্ষক-কর্মচারীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে একটি প্রতারকচক্রের বিরুদ্ধে। এ বিষয়ে শিক্ষক-কর্মচারীদের সতর্ক থাকতে নির্দেশনা দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।

রবিবার (২৯ জুন) অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) মোহাম্মদ আরিফুর রহমান মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে সতর্কতা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কিছু প্রতারক চক্র অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের নাম ও ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপ, বিকাশ, রকেট ও নগদের মতো ডিজিটাল মাধ্যমে টাকা হাতিয়ে নিচ্ছে। তারা এমপিওভুক্তি, বিশেষ বরাদ্দ, উচ্চতর স্কেল, পদোন্নতি, ইনডেক্স নম্বর প্রদান বা কর্তন, প্রশিক্ষণে মনোনয়ন, এমনকি অভিযোগ নিষ্পত্তির মতো বিষয়েও সাহায্যের কথা বলে প্রলোভন দেখাচ্ছে।

অধিদপ্তর স্পষ্টভাবে জানায়, সরকারি এসব সেবার জন্য কাউকে কোনো অর্থ প্রদান করতে হয় না, এবং অর্থ বা উপহারের বিনিময়ে কোনো কাজ হওয়ার সুযোগ নেই। সকল সেবা নির্ধারিত বিধি-বিধান অনুযায়ী প্রদান করা হয়।

প্রতারণা এড়াতে সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে কেউ যদি প্রতারণার উদ্দেশ্যে যোগাযোগ করে, তাহলে সেই নম্বর ও তথ্য অবিলম্বে মাদরাসা শিক্ষা অধিদপ্তরকে জানাতে বলা হয়েছে।

অধিদপ্তর আরও জানিয়েছে, তাদের সকল কার্যক্রম নিয়মিতভাবে ওয়েবসাইটে হালনাগাদ করা হয়। কেউ যদি অনৈতিকভাবে কর্মকর্তা-কর্মচারীদের নাম ব্যবহার করে যোগাযোগ করে, তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  মাদরাসা   মাদরাসা শিক্ষা অধিদপ্তর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close