বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
অটোরিকশা চোর চক্রের ৫ সদস্য গ্রেপ্তার
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ৯:২৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চাঁদপুরের কচুয়া উপজেলার আইনগীরী নামক এলাকা থেকে অটোরিকশা চোর চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া অটোরিকশা।

আজ মঙ্গলবার (২৪ জুন) দুপুরে গ্রেপ্তার আসামিদের চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম।

এর আগে, গতকাল সোমবার দিবাগত রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার চোর চক্রের সদস্যরা হলেন- কচুয়া পৌর এলাকার মো. হাবিবুর রহমান (২৫), মো. মানিক হোসেন (২৮),  শাহাদাৎ হোসেন (২৪), মো. সোহাগ হোসেন (২৮) ও চট্টগ্রাম খুলশী থানা এলাকার মো. রাজু মিয়া (২৬)। 

পুলিশ জানায়, কচুয়া উপজেলার কড়াইয়া এলাকার ব্যবসায়ী মো. জামাল হোসেন তার দোকানের মালামাল বহন করার জন্য একটি ব্যাটারি চালিত অটোরিকশা ক্রয় করেন। এটির চালক ছিলেন মো. ইয়াছিন। তিনি গত ২০ জুন দুপুরে কড়ইয়া পশু হাসপাতালের উত্তর দিকে রাস্তার উত্তর পাশে অটোরিকশা রেখে জুমার নামাজ পড়ার জন্য ডাক বাংলা জামে মসজিদে যান। নামাজ শেষে অটোরিকশাটি আর যথাস্থানে পাননি। এই ঘটনায় ২৩ জুন অটোরিকশার মালিক জামাল থানায় লিখিত অভিযোগ করেন। 

অভিযোগের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম তথ্য প্রযুক্তি ব্যবহার করে আসামিদের গ্রেপ্তার করেন এবং আইনগিরী দক্ষিণ বাজারের জনৈক ফারুক এর মার্কেটের নিচতলার গ্যারেজ হতে চুরি যাওয়া অটোরিকশা উদ্ধার করেন।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, “এই ঘটনায় মামলা হয়েছে। অটোরিকশা উদ্ধার করে থানায় আনা হয়েছে। আসামীদের চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস





আরও সংবাদ   বিষয়:  অটোরিকশা   চোর   গ্রেপ্তার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close