বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রোহিঙ্গা ক্যাম্পে ১২৫০ শিক্ষক চাকরিচ্যুত, প্রতিবাদে অবস্থান কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১ জুন, ২০২৫, ৯:৫৯ AM
রোহিঙ্গা ক্যাম্পে ১২৫০ শিক্ষক চাকরিচ্যুত, প্রতিবাদে অবস্থান কর্মসূচি

রোহিঙ্গা ক্যাম্পে ১২৫০ শিক্ষক চাকরিচ্যুত, প্রতিবাদে অবস্থান কর্মসূচি

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পরিচালিত বিভিন্ন এনজিও ও আন্তর্জাতিক সংস্থার (আইএনজিও) শিক্ষা প্রকল্প থেকে হঠাৎ করে গ্রেড-১ ও গ্রেড-২ পদে কর্মরত স্থানীয় শিক্ষকদের ছাঁটাই করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় জনসাধারণের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

শিক্ষক ছাঁটাইয়ের কারণ হিসেবে এনজিওগুলো ‘প্রকল্প মিনিমাইজড’ ও ‘বাজেট ঘাটতির’ কথা বলছে। তবে চাকরিচ্যুত শিক্ষকরা এসব কারণকে অযৌক্তিক ও অন্যায় দাবি করছেন।

শনিবার (৩১ মে) ছাঁটাই হওয়া শিক্ষকরা উখিয়া শহীদ মিনারে দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেন। তাদের দাবি, পূর্ব ঘোষণা ছাড়া ও কোনো বিকল্প না দিয়েই তাদের চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে, যা মানবিক নয়।

চাকরিচ্যুত শিক্ষকরা জানান, আমরা সীমিত সুযোগ-সুবিধা নিয়ে দীর্ঘদিন ধরে রোহিঙ্গা শিশুদের মানবিক বিবেচনায় শিক্ষা দিয়ে এসেছি। হঠাৎ এমন সিদ্ধান্ত আমাদের জীবনে অর্থনৈতিক ও সামাজিকভাবে বড় ধাক্কা।

তারা আরও জানান, আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি পুনর্বহাল না করা হয়, তবে রবিবার (১ জুন) রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশপথে অবস্থান নিয়ে এনজিও গাড়ি চলাচল বন্ধ করে দেব। প্রয়োজনে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে।

বক্তারা বলেন, ‘রোহিঙ্গাদের সেবা দিতে গিয়ে স্থানীয় হোস্ট কমিউনিটির যুবকরাই আজ বঞ্চিত হচ্ছে। এটি শুধু কর্মসংস্থানের সংকট নয়, সামাজিক ভারসাম্যেও প্রভাব ফেলছে।’

চাকরিচ্যুত শিক্ষকদের পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার (১ জুন) আরও বড় পরিসরে বিক্ষোভ কর্মসূচি পালনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  কক্সবাজারে এনজিও প্রকল্প থেকে স্থানীয় শিক্ষক ছাঁটাই   উখিয়ায় দিনভর বিক্ষোভ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close