বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
হাসপাতালে ‘বিষপান করা’ সেই ৪ জুলাই যোদ্ধার পাশে তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৬ মে, ২০২৫, ১১:০৫ AM

রাজধানীর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি থাকা জুলাই অভ্যুত্থানে আহত চার যুবক বিষপান করেছেন।

রবিবার (২৫ মে) দুপুরে এ ঘটনা ঘটে। পরে তাদের দ্রুত শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তারা শঙ্কামুক্ত রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বিষপানকারী চারজন হলেন- শিমুল, মারুফ, সাগর ও আখতার হোসেন (আবু তাহের)। তাদের মধ্যে একজন সম্প্রতি সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরে ইনস্টিটিউটে পুনরায় ভর্তি হন।

জুলাই আন্দোলনে আহত এই চারজনের চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ‘আমরা বিএনপি পরিবার’ সেলের মাধ্যমে তাদের চিকিৎসা ও সহায়তা চলছে।

ঘটনার পর রাতেই হাসপাতালে যান বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি তারেক রহমানের পক্ষ থেকে আহতদের ও তাদের পরিবারের প্রতি সহমর্মিতা জানান।

এই সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি ও ছাত্রদলের চিকিৎসা শাখাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা, যাদের মধ্যে ছিলেন ডা. পারভেজ রেজা কাকন, ডা. আ.ন.ম মনোয়ারুল কাদির বিটু, কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, ডা. তৌহিদুর রহমান আউয়াল, ডা. মঞ্জুরুল আজিজ ইমন প্রমুখ।

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের মিডিয়া হেড মো. জাহিদ হোসেন জানান, বিষপানের পেছনে সুস্পষ্ট কোনো কারণ না থাকলেও, আহতরা দীর্ঘদিন ধরে এক ধরনের মানসিক চাপে ভুগছিলেন।

তিনি বলেন, ‘পুনর্বাসন, স্বাস্থ্য কার্ড, গেজেট সংক্রান্ত বিষয় নিয়ে আহতদের মাঝে হতাশা ছিল। এ নিয়ে আলোচনার সময়ই হঠাৎ বিষপানের ঘটনা ঘটে।’

ফাউন্ডেশনের নতুন সিইও কর্নেল (অব.) কামাল আকবরের সঙ্গে হাসপাতালের পরিচালকের পূর্বনির্ধারিত বৈঠক চলাকালে ঘটনাটি ঘটে।

জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. খায়ের আহমেদ চৌধুরী বলেন, ‘বর্তমানে হাসপাতালে ৫৫ জন রোগী চিকিৎসাধীন আছেন। এদের মধ্যে ৭-৮ জনের চিকিৎসা প্রয়োজন হলেও বাকিরা সুস্থ। তবুও অনেকে মানসিকভাবে ভালো নেই, হাসপাতালে থেকেই নিরাপদ বোধ করছেন।’

তিনি আরও জানান, বিষপানকারী যুবকরা দুই দিন আগে নিজেরাই হাসপাতালে ভর্তি হয়েছেন। তারা এর আগে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলেও পুনরায় এসে ভর্তি হন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, জুলাই অভ্যুত্থানে আহতরা অভিযোগ করেছেন, দীর্ঘ ৯ মাসেও সরকারের পক্ষ থেকে উন্নত চিকিৎসা বা পুনর্বাসনের জন্য কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। প্রতিশ্রুতি থাকলেও বাস্তবে তার প্রতিফলন ঘটেনি।

হাসপাতালের চিকিৎসকরা জানান, তারা সম্ভবত তেলাপোকা মারার তরল বিষ পান করেছিলেন। বিষের মাত্রা কম থাকায় গুরুতর জটিলতা দেখা দেয়নি।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  হাসপাতালে ‘বিষপান করা’ সেই ৪ জুলাই যোদ্ধার পাশে তারেক রহমান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close