বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আমরা এই উৎসব ঘরে ঘরে পৌঁছে দিতে চাই: শিল্প উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ৬:৫৩ পিএম

বাংলা নববর্ষ উপলক্ষে বাংলা একাডেমি প্রাঙ্গণে শুরু হয়েছে সাত দিনব্যাপী ‘বৈশাখী মেলা-১৪৩২’। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ও বাংলা একাডেমির যৌথ আয়োজনে এই মেলায় দেশীয় ঐতিহ্য, সংস্কৃতি ও পণ্যের বৈচিত্র্য তুলে ধরা হয়েছে। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

শিল্প উপদেষ্টা বলেন, ‘পাহাড় থেকে সমতল, সারা দেশে আজ নববর্ষের আমেজ। সবার অংশগ্রহণের মাধ্যমে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা চলছে সারা দেশে।’

তিনি আরও বলেন, ‘আমরা একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবে ফ্যাসিবাদ–উত্তর বাংলাদেশে দাঁড়িয়েছি। আমরা এই উৎসব ঘরে ঘরে পৌঁছে দিতে চাই।’

পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেলার উদ্বোধনী অনুষ্ঠানে শিল্প উপদেষ্টা আরও বলেন, ‘বাংলাদেশের তৈরি পোশাক, হস্তশিল্প, খাদ্যজাত পণ্যের বিদেশে ব্যাপক আগ্রহ রয়েছে। উদ্যোক্তারা এ মেলার মাধ্যমে এসব পণ্যের বিদেশে রপ্তানি যোগ্য করে তুলবেন।’

তিনি বলেন, ‘উদ্যোক্তারা যেভাবে ৫ আগস্ট উত্তর বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাতে দেশ আরেকটি শিল্প বিপ্লবের পথে এগিয়ে যাবে।’

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মেলায় ৯৮টি স্টল রয়েছে। এতে নিত্যপ্রয়োজনীয় পণ্য, কুটির ও কারুশিল্প, খেলনা এবং নানা ধরনের দেশীয় পণ্য পাওয়া যাচ্ছে। পাশাপাশি দর্শনার্থীদের জন্য রয়েছে যাত্রাপালা, পুতুলনাচ, নাগরদোলা, সার্কাসসহ নানা বিনোদনের আয়োজন।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এই মেলা।

স্বদেশ প্রতিদিন/এমএম







Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close