শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ইমরান খানকে আদালতে হাজির করার নির্দেশ, অতিরিক্ত নিরাপত্তা চেয়েছে জেল কর্তৃপক্ষ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫, ১২:৩৫ পিএম

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আগামী মঙ্গলবার ইসলামাবাদের একটি আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেল কর্তৃপক্ষ তাকে হাজির করতে তার জন্য অতিরিক্ত নিরাপত্তা চেয়েছে। ইসলামাবাদের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ আফজাল মজোকা ইমরান খানকে আদালতে হাজির করতে নির্দেশ দিয়েছেন। একাধিক মামলার মধ্যে রয়েছে হত্যাচেষ্টার অভিযোগ ও ভুয়া রসিদের মামলা।

রোববার (১৩ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, এই আদেশের প্রেক্ষিতে আদিয়ালা জেলের সুপারিনটেনডেন্ট ইসলামাবাদ পুলিশকে একটি চিঠি লিখেছেন, যাতে ইমরান খানের সম্ভাব্য হাজিরার সময় তার জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

জেল কর্তৃপক্ষ জানিয়েছে, ইসলামাবাদ পুলিশের জবাব পাওয়ার পর বিষয়টি আদালতকে জানানো হবে। উল্লেখ্য, ২০২৩ সালের আগস্টে গ্রেফতার হওয়ার পর থেকে ইমরান খানকে এখনো পর্যন্ত কোনো আদালতে সরাসরি হাজির করা হয়নি। তার সব বিচার কার্যক্রমই আদিয়ালা জেলের ভেতরে অনুষ্ঠিত হয়ে আসছে।

এই নতুন আদেশ ইমরান খানের মামলাগুলোর বিচার প্রক্রিয়ায় নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close