বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
এই জনসমুদ্র আল-আকসার প্রতি ভালোবাসার প্রকাশ: আজহারি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ৭:৫৭ পিএম আপডেট: ১২.০৪.২০২৫ ৮:০৫ PM

ভৌগোলিকভাবে দুই হাজার কিলোমিটার দূরের ফিলিস্তিন, বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে বাস করে- এমন মন্তব্য করেছেন জনপ্রিয় ইসলামিক বক্তা মাওলানা ড. মিজানুর রহমান আজহারি।

তিনি বলেছেন, ‘এই জনসমুদ্র প্রমাণ করে, আমাদের একজনের হৃদয়ে বাস করে একেকটা ফিলিস্তিন।’

শনিবার (১২ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির মঞ্চে এসব কথা বলেন তিনি।

আজহারি বলেন, ‘মার্চ করতে গিয়ে লাথি-গুতা সব খেয়েছি, তার পরও আজ বুঝেছি-বাংলাদেশের মানুষ ফিলিস্তিন ও আল-আকসার পক্ষে।’

কর্মসূচিতে ঘোষণাপত্র পাঠ করেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। ঘোষণাপত্রে ইসরায়েলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করতে মুসলিম বিশ্বের নেতাদের প্রতি আহ্বান জানানো হয়। পাশাপাশি গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধেরও দাবি জানানো হয়।

‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে যোগ দিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নানা বয়সী মানুষ মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হন।

এই কর্মসূচিতে বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শিল্পী, কবি, সামাজিক সংগঠন এবং বিভিন্ন ধর্ম-বর্ণের মানুষ একত্রিত হন। সামাজিক যোগাযোগমাধ্যমের জনপ্রিয় ব্যক্তিরাও কর্মসূচিতে অংশ নেন।

দল-মত নির্বিশেষে সবাই এক কাতারে দাঁড়িয়ে ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে দৃঢ় উচ্চারণ করেন। ইতিহাস সৃষ্টি করে এক মঞ্চে মিলিত হন সবাই।

স্বদেশ প্রতিদিন/এমএম






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close