সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● বারবার ক্ষমা চাইতে হচ্ছে : অমিতাভ বচ্চন      ● বাংলাদেশের টেস্ট ইতিহাসে প্রথম, ৭ হাজারি ক্লাবে মুশফিক      ● হাড়ের ক্ষয় রোধে করণীয়      ● হাড়ের ক্ষয় রোধে করণীয়      ● চার দিনে ৫০০ কোটির ক্লাবে ‘রামায়ণ’      ● ইউরোপে যাওয়ার পথে নৌকাডুবি, নিহত ৩৪      ● সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ      ● ঢাকায় বৃষ্টি ও বজ্রপাত      ● শ্রমিকদের চিকিৎসায় নির্মাণ হবে ৬ বিশেষায়িত হাসপাতাল : প্রধানমন্ত্রী      ● হাতিয়ায় ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক      ● বেগমগঞ্জে জমি বিরোধে ছুরিকাঘাতে তরুণ নিহত, আহত বোনজামাই      ● হোমনায় ফুটবল টুর্নামেন্ট খেলতে গিয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু      
‘রাজনৈতিক দলের নেতাকর্মী হয়ে যারা চাঁদাবাজি করে তারা মানবতার দুশমন’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩ মার্চ, ২০২৫, ৯:৪৫ AM

রাজনৈতিক দলের নেতাকর্মী হয়ে যারা চাঁদাবাজি করে, তারা মানবতার দুশমন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

রোববার দুপুর ১২টায় রাজধানীর উত্তরায় পবিত্র রমজান মাস উপলক্ষে ন্যায্যমূল্যে নিত্যপণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

সেলিম উদ্দিন বলেন, ‘তারা কিছু রাজনৈতিক দলের গুন্ডা-পান্ডা। এরা মানবতার বিরোধী, মানবতার দুশমন। রাজনৈতিক দলের নেতাকর্মী হয়ে যারা চাঁদাবাজি করে-তাদের চাইতে বড় মানবতার দুশমন আল্লাহর জমিনে আর নেই।’

রাজনীতির নামে জনগণকে ভোগান্তি দেওয়ার সমালোচনাও করেন তিনি।

মহানগরী মজলিসে শুরা সদস্য ও উত্তরা মডেল থানা আমির অ্যাডভোকেট মো. ইব্রাহিম খলিলের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জননেতা অধ্যক্ষ আশরাফুল হক।

উপস্থিত ছিলেন- ১ নম্বর ওয়ার্ডের কমিশনার প্রার্থী মাহফুজুর রহমান, উত্তরা মডেল থানার নায়েবে আমীর হারুনুর রশীদ তারেক, তুরাগ মধ্য থানা নায়েবে আমীর কামরুল হাসান প্রমুখ।

স্বদেশ প্রতিদিন/কেএইচ







Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close