শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বনশ্রীতে গুলি করে ব্যবসায়ীর কাছে থাকা ২০০ ভরি সোনা ডাকাতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:০১ AM

রাজধানীর বনশ্রী এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে তার কাছে থাকা প্রায় ২০০ ভরি সোনা এবং নগদ এক লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

গুলিবিদ্ধ স্বর্ণ ব্যবসায়ীর নাম আনোয়ার হোসেন (৫৫)। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি এখন চিকিৎসাধীন।

রোববার (২৩ ফেব্রুয়ারি) রাতে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতাউর রহমান আকন্দ এসব তথ্য জানান।

স্থানীয়রা জানান, রাত সাড়ে ১০টার দিকে বনশ্রীর ডি ব্লকের সাত নম্বর রোডে টার্গেট করে আসা তিনটি মোটরসাইকেল স্বর্ণ ব্যবসায়ীর পথরোধ করে। এরপর তিনটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা স্বর্ণ ব্যবসায়ীর কাছে থাকা সোনা নিতে টানাহেঁচড়া করে। এক পর্যায়ে সোনা না দিতে চাইলে তারা ব্যবসায়ীকে গুলি করে। এরপর সোনা ও টাকা নিয়ে দুর্বৃত্তরা তিনটি মোটরসাইকেলে উঠে এলাকা ত্যাগ করে।

রামপুরা থানার ওসি মোহাম্মদ আতাউর রহমান আকন্দ বলেন, স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেনের বনশ্রীতে জুয়েলারির দোকান রয়েছে। তিনি দোকান বন্ধ করে একাই বাসায় ফিরছিলেন। এসময় তিনটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা আনোয়ার হোসেনের পথরোধ করে। তাদের মধ্য থেকে লাল হেলমেট পরা এক ব্যক্তি ওই ব্যবসায়ীকে তিন রাউন্ড গুলি চালায়।

তিনি বলেন, ভুক্তভোগী আনোয়ার হোসেনের দুই পায়ে দুটি ও পিঠে একটি গুলি লেগেছে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ব্যবসায়ীর বরাত দিয়ে ওসি বলেন, তার কাছে ছিল ২০০ ভরি সোনা এবং নগদ এক লাখ টাকা। গুলির পর সোনা এবং টাকা নিয়ে চলে যায় দুর্বৃত্তরা।

এ ঘটনার একটি ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে এরই মধ্যে ভাইরাল হয়েছে। ৩১ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, তিনটি মোটরসাইকেলে ছিল মোট সাতজন। সবার মাথায় ছিল হেলমেট। স্বর্ণ ব্যবসায়ী আনোয়ারের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে লাল হেলমেট পরিহিত একজন তাকে পিস্তল দিয়ে গুলি করে। গুলির পর দুর্বৃত্তদের বাকি সদস্যরা স্থান ত্যাগ করার পরামর্শ দেয়। এরপর তিনটি মোটরসাইকেলে সবাই একসঙ্গে চলে যায়।

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close