বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেপ্তার      ● রায়পুরে ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন, যানজট নিয়ন্ত্রণে জোরদার হবে কার্যক্রম      ● অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন, মালিককে লাখ টাকা জরিমানা      ● লকডাউন ও নৈরাজ্যের প্রতিবাদে কাঁঠালিয়ায় লাঠিসোঁটাসহ ছাত্রদলের অবস্থান      ● সাদুল্লাপুরে কলেজভিত্তিক ভিডিপির মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান      ● খুলনায় দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, জনজীবনে দুর্ভোগ      ● লকডাউন কর্মসূচি প্রতিহত করতে শরীয়তপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল      ● আগুন-সন্ত্রাস করে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করা যাবে না : আমিনুল      ● গাইবান্ধায় বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত      ● মিয়ানমারে পাচারের সময় ১৭.৫ টন সিমেন্টসহ ৯ জন আটক      ● হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু      ● কোনো রোগীই যেন চিকিৎসার বাইরে না থাকে : ডা. জুবাইদা রহমান      
গাজা সীমান্তে সাঁজোয়া যান ও ট্যাংক জড়ো করেছে ইসরায়েল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:১৬ পিএম

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামলা-অভিযান শুরুর হুমকি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার (১২ ফেব্রুয়ারি) থেকে গাজা সীমান্তে সেনা মোতায়েন বাড়ানোর পাশাপাশি ভারি সাঁজোয়া যান ও ট্যাংক জড়ো করা শুরু করেছে ইসরায়েল।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, হামাসের পক্ষ থেকে যুদ্ধবিরতি চুক্তির শর্ত লঙ্ঘনের অভিযোগ তুলে জিম্মি মুক্তির প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে ইসরায়েল আবারও গাজায় আগ্রাসন চালানোর প্রস্তুতি নিচ্ছে। নেতানিয়াহু রিজার্ভ বাহিনী তলব করে গাজা সীমান্তে তাদের মোতায়েন করছেন।

হামাসের এই ঘোষণার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেন, আগামী শনিবার দুপুর ১২টার মধ্যে সব ইসরায়েলি জিম্মি মুক্তি না দিলে যুদ্ধবিরতি বাতিল করা হবে। এর পরই নেতানিয়াহু ট্রাম্পের আহ্বানকে স্বাগত জানিয়ে বলেন, হামাস যদি যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে তবে গাজায় তীব্র লড়াই শুরু করবে ইসরাইল।

গাজা দখল ও ফিলিস্তিনিদের অন্য জায়গায় সরিয়ে নিতে ট্রাম্পের পরিকল্পনাকে বিশ্বজুড়ে নিন্দা করা হচ্ছে। আরব লীগের মহাসচিব আবুল গেইত সতর্ক করে জানিয়েছেন, ট্রাম্প যদি এই পরিকল্পনা বাস্তবায়ন করেন, তবে তা মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতার ওপর ভয়াবহ প্রভাব ফেলবে।

মধ্যস্থতাকারী দেশগুলো পরিস্থিতি সংঘাতে পরিণত হওয়া ঠেকাতে নিজেদের ভূমিকা আরও জোরদার করেছে। এছাড়া মিশরের প্রেসিডেন্ট আবেদল ফাত্তাহ আল-সিসি বলেছেন, গাজা থেকে ফিলিস্তিনিদের বিতাড়ন করতে হলে তিনি যুক্তরাষ্ট্র সফর করবেন না।

গাজায় যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার মধ্যেই পশ্চিম তীরে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। বুধবার নূর শামস শরণার্থী শিবিরে ব্যাপক হামলা চালানো হয় যার ফলে অবকাঠামোগত ক্ষয়ক্ষতি ও বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এর জবাবে আল কুদস ব্রিগেডের সদস্যরা ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে প্রতিরোধ হামলা চালানোর দাবি করেছে।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close