প্রকাশ: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ৪:৫২ পিএম

মেয়াদ শেষ হওয়ার আগেই প্রাণীসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক(ডিজি) ডা: রেয়াজুল হককে সড়িয়ে দেওয়া হয়েছে। আর, ড. আবু সুফিয়ানকে অধিদপ্তরটির ভারপ্রাপ্ত মহাপরিচালক করা হয়েছে। ভারপ্রাপ্ত মহাপরিচালক করা হয়েছে।
মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছেন, ওই অধিদপ্তরের বিদায়ী মহাপরিচালক ডা. রেয়াজুল হকের অবসরে যাওয়ার কথা ছিল আগামী ৩১ ডিসেম্বর। কিন্তু আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের বিরুদ্ধে তার অবস্থান ছিল। এনিয়ে রেয়াজুল প্রশ্নের মুখে পড়েন। ফলে মেয়াদ শেষ হওয়ার আগেই তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে। সূত্র আরো জানান, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের মন্ত্রী আব্দুর রহমানকে প্রচুর অর্থ বিনিময়ে প্রাণীসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক হয়েছেন রেয়াজুল হক।
মঙ্গলবার(২৪ ডিসেম্বর) ড. আবু সুফিয়ানকে মহাপরিচালক হিসেবে নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
জানা গেছে, আবু সুফিয়ান টক্সিকোলজি অ্যান্ড জুরিসপ্রুডেন্সে প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তার দায়িত্বে ছিলেন। তার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নে। তিনি ১৯৯৯ সালে ১৯তম বিসিএস পাস করে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০০৯ সালে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ২০১৭ সালে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এবং ২০২২ সালে পরিচালক (গ্রেড-৩) পদে পদোন্নতি পান। শিক্ষাজীবনে তিনি জাপানের কাগাওয়া বিশ্ববিদ্যালয় থেকে ফার্মাকোলজি বিষয়ে পিএইচডি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ থেকে ডিস্টিংশনসহ মাস্টার্স ডিগ্রি এবং ডক্টর অব ভেটেরিনারি মেডিসিনে প্রথম শ্রেণিতে গ্র্যাজুয়েশন অর্জন করেন। ১৯৯১ সালে ক্যান্টনমেন্ট কলেজ যশোর থেকে এইচএসসি এবং ১৯৮৯ সালে জীবননগর পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে তাঁর ১৫টি গবেষণা আর্টিকেল প্রকাশিত হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এমআর