বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে ৪৮ কোটি টাকা সহায়তা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ৪:৪১ পিএম

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের মাধ্যমে গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে। গত ২ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এ ফাউন্ডেশনের মাধ্যমে এ পর্যন্ত ২ হাজার ২২৮ জনকে ৪৭ কোটি ৯৮ লাখ ২১ হাজার ৫২৯ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানা গেছে।

এরমধ্যে ৬৪৮টি শহীদ পরিবারকে ৩২ কোটি ৪০ লাখ এবং ১ হাজার ৫৮০ জন ও আহতকে ১৫ কোটি ৫৮ লাখ ২১ হাজার ৫২৯ টাকা প্রদান করা হয়।

গত ১০ সেপ্টেম্বর ছাত্র-জনতার অভ্যুত্থানকালে আহত ও নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানসহ পাশে থাকার অঙ্গীকার নিয়ে গঠিত হয় 'জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন'।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এ ফাউন্ডেশনের সভাপতি। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সারজিস আলম সাধারণ সম্পাদক এবং গণঅভ্যুত্থানে নিহত মীর মাহবুবুর রহমান মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) দায়িত্ব পালন করছেন।

স্বদেশ প্রতিদিন/এমআর

Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close