সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
ভর্তিসহ সব ধরনের ফি কমাল রাবি
রাবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ৫:১২ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ভর্তি ফি ও প্রত্যয়নপত্র ফিসহ সকল ধরনের ফি’র পরিমাণ কমানো হয়েছে। গত ২৯ অক্টোবর অনুষ্ঠিত বিভাগীয় একাডেমিক কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. মোজাম্মেল হোসেন বকুল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্নাতক (সম্মান) পর্যায়ের প্রতি বছরের এককালীন ছাত্রকল্যাণ ও মিড়িয়া রিসার্চ ল্যাব ফি’র পরিমাণ আগের হারে বিদ্যমান থাকলেও অনুদান ফি’র ৩০ টাকা পুরোপুরি বাতিল করা হয়েছে। এ ছাড়া মাস্টার্স পর্যায়ের পরীক্ষার ফরম পূরণের এককালীন ছাত্রকল্যাণ ও মিডিয়া রিচার্স ল্যাব ফি’র পরিমাণ আগের হারে বিদ্যমান রয়েছে এবং সেমিনার ফি এক হাজার টাকা থেকে কমিয়ে ৩০০ টাকা ও অনুদান ফি’র ৩০০ টাকা সম্পূর্ণ বাতিল করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিভিন্ন ধরনের প্রত্যয়ন পত্রের জন্য এককালীন ফি গুলোর মধ্যে সাধারণ প্রত্যয়ন পত্রের ফি ১০০ টাকা এবং নম্বর পত্রের প্রত্যয়ন ফি ১০০ টাকা সম্পূর্ণ বাতিল করা হয়েছে।

এ বিষয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. মোজাম্মেল হোসেন বকুল বলেন, ‘আমি বিভাগের সভাপতি হওয়ার পর দেখেছি কিছু খাতের জন্য শিক্ষার্থীদের থেকে টাকা না নিলেও বিভাগ চলতে পারে। এ ছাড়া বিভাগে অনেক মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারের ছেলে-মেয়ে ভর্তি হয়, যাদের হয়তো এই নামেমাত্র অর্থ দিতেও অসুবিধায় পড়তে হয়। তাই তাদের বিয়টি মাথায় রেখে একাডেমিক কমিটির সভায় আমরা কিছু খাতে ফি কমানো এবং কিছু খাতে ফি সম্পূর্ণ বাতিল সিদ্ধান্ত নিয়েছি।’

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close