সোমবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নতুন বাংলাদেশে একটি সুন্দর সমাজ গড়তে চায় বিএনপি : আমিনুল হক
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪, ১১:৩৬ পিএম

নতুন বাংলাদেশে একটি সুন্দর সমাজ গড়তে চায় বিএনপি জানিয়েছেন বিএনপি কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। 

তিনি বলেন,দীর্ঘ ১৭ বছরের গণআন্দোলন ও গত জুলাই আগষ্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে বাংলাদেশ নতুন ভাবে স্বাধীন হয়েছে,দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে,আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি।এই নতুন বাংলাদেশে একটি সুন্দর সমাজ গড়তে চায় বিএনপি। 

আজ ১ লা ডিসেম্বর (রবিবার) সন্ধ্যায় মিরপুর ১১ নম্বর সেকশনে পল্লবী বিদ্যানিকেতন এর ক্লাস পার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক এসব কথা বলেন। 

আমিনুল হক বলেন, আমরা একটি সুন্দর সুস্হ জাতি তৈরি করতে চাই,সেই সুস্থ জাতি গড়ে তোলার অন্যতম মাধ্যম হচ্ছে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা। এই সাংস্কৃতিক চর্চা ও খেলাধুলার মাধ্যমে, এটা শুধু বিনোদনের বিষয় নয়-মানসিক ও শারীরিক ভাবে আমরা একটা সুস্থ জাতি তৈরি করতে পারি। 

অনুষ্ঠানে এ সময় দেশাত্মবোধক গান "প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ" পল্লীগীতি গান "যে জন প্রেমের ভাব জানে না" লালন গীতি গান "ধন্য ধন্য বলি তারে " গান গেয়ে শুনান শিক্ষার্থী শিশুরা এবং নৃত্যের তালে   "বাঁধনের ও মোহনায়", "ও বাপু রাম " সহ নৃত্যের সুরে গান পরিবেশন করেছে অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। 

এসময় উপস্থিত ছিলেন,পল্লবী বিদ্যানিকেতনের পরিচালক আলমিরা পারভীন রুনি,প্রধান শিক্ষক মোঃ আলতাফ হোসেন। এছাড়াও ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক মাহাবুব আলম মন্টু,পল্লবী থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফ আলী গাজীসহ স্হানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close