বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
শহীদ আহনাফে পরিবারের খোঁজ নিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪, ১১:৩৪ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমানের নির্দেশে, ২০২৪ সালের ৫ আগস্ট মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মেধাবী শিক্ষার্থী শহীদ আহনাফ আবির আশরাফুল্লাহ'র পরিবারের খোঁজ নিতে শনিবার (৩০ নভেম্বর) বাসভবনে উপস্থিত হন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতৃবৃন্দ। শহীদ পরিবারের সার্বিক অবস্থা জানার পর, তাঁরা তারেক রহমানের নির্দেশে যে কোনো প্রয়োজনে সর্বদা পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

আহনাফ আবির আশরাফুল্লাহ, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইইই ডিপার্টমেন্টের মেধাবী ছাত্র ছিলেন। তিনি ৫ আগস্ট বিকেল ৫টায় আশুলিয়ার বাইপেল এলাকায় গুলিবিদ্ধ হয়ে শহীদ হন।  
তার বড় বোন সুমি আক্তার (বিবাহিত), এইচ.এস.সি পাশ, আল হাকিম চক্ষু হাসপাতালের ওটি ইনচার্জ হিসেবে কাজ করেন এবং ঢাকায় থাকেন। মেজো বোন সাইয়্যেদা আক্তার (বিবাহিত), জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য ও ঢাকা জজ কোর্টের আইনজীবী, এবং ছোট বোন তাসফিয়া জিন্নাত সাফিক, যিনি টাঙ্গাইল শখীপুর মহিলা কলেজে অনার্স শেষ বর্ষে পড়াশোনা করছেন।  

শহীদ আহনাফ আবির আশরাফুল্লাহ ৫ আগস্ট, ২০২৪ বিকাল ৫টার দিকে আশুলিয়ার বাইপেলে গুলিবিদ্ধ হয়ে মারা যান। তিনি মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইইই বিভাগে পড়াশোনা করতেন এবং চাকরি করতেন। তাঁর পরিবারে ৩ ভাই এবং ১ বোন রয়েছেন, এবং তাঁর পিতা হারুন অর রশিদ ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে অসুস্থ। তাঁর মাতা আছিয়া খাতুনও অসুস্থ অবস্থায় টাঙ্গাইলে অবস্থান করছেন।

তার বোনেরা আওয়ামী ফ্যাসিস্টদের বিচার দাবি করেছেন।আরও বলেছেন, আওয়ামী লীগে জড়িত খুনীরা বিএনপিতে যোগদান করার চেষ্টা করছে, যা প্রতিহত করার জন্য জোর দাবি জানিয়েছেন।  

এই সময় উপস্থিত ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. আবু হোরায়রা, সাধারণ সম্পাদক এম রাজীবুল ইসলাম তালুকদার বিন্দু, সিনিয়র সহ-সভাপতি মো. রিসালাত ইসলাম সজীব, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. নুর হোসেন এবং সাংগঠনিক সম্পাদক মো. জহিরুল হক সাইমুন।নেতৃবৃন্দ শহীদ আহনাফ আবির আশরাফুল্লাহ'র  স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তারেক রহমানের নির্দেশে শহীদ পরিবারের প্রতি সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার করেন।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close