বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
মার্কেন্টাইল ব্যাংকের এমডি হিসেবে নিয়োগ পেলেন মতিউল হাসান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪, ৩:৪১ পিএম

মার্কেন্টাইল ব্যাংক পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন মতিউল হাসান। এর আগে তিনি ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা ছিলেন।

শনিবার (৩০ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি।

১৯৮৪ সালে আইএফআইসি ব্যাংকে অবেক্ষাধীন কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন মতিউল হাসান। ব্যাংকটির বিভিন্ন শাখা, শাখা কার্যালয় ও স্থানীয় কার্যালয়ে কাজ করেছেন তিনি। আইএফআইসি ব্যাংকের পাকিস্তান শাখাগুলোতে গুরুত্বপূর্ণ পদে এবং নেপাল বাংলাদেশ ব্যাংকে (আইএফআইসির যৌথ উদ্যোগ) ডিএমডি হিসেবেও কাজ করেছেন তিনি।

মতিউল হাসান মার্কেন্টাইল ব্যাংকে ডিএমডি পদে যোগ দেন ২০১৪ সালে। কর্মজীবনে তিনি দেশে ও বিদেশে ব্যাংকিং বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিয়েছেন।

এ ছাড়া তিনি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ থেকে ব্যাংকিং ডিপ্লোমা অর্জন করেন এবং ইনস্টিটিউট অব ব্যাংকার্স পাকিস্তানের একজন অ্যাসোসিয়েট।

স্বদেশ প্রতিদিন/এমআর

Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close