বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
অন্তর্বর্তী সরকারের মেয়াদে প্রথম চালান
ভারত থেকে আসছে ২৪ হাজার টন চাল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ৫:৪৮ পিএম

অন্তর্বর্তী সরকারের মেয়াদে চালের প্রথম চালান দেশে আসছে ভারত থেকে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) এ চাল নিয়ে বন্দরে ভিড়বে ভারতের জাহাজ। এ চালানে থাকবে ২৪ হাজার ৬৯০ টন সেদ্ধ চাল।

বুধবার (২৫ ডিসেম্বর) খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ইমদাদ ইসলাম বলেন, উন্মুক্ত দরপত্রের চুক্তির আওতায় ভারত থেকে ২৪ হাজার ৬৯০ টন সেদ্ধ চাল আমদানি করা হচ্ছে। চালের এই চালান নিয়ে এমভি তানাইস ড্রিম জাহাজটি বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও বলেন, জাহাজে রক্ষিত চালের নমুনা সংগ্রহ করে ভৌত পরীক্ষা শেষে দ্রুত চাল খালাসের কাজ শুরু হবে। ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

গত ১১ নভেম্বর ৩৮১ নম্বর চুক্তির আওতায় ভারত থেকে আমদানি সেদ্ধ চালের এটিই প্রথম চালান বলে জানান তিনি।

স্বদেশ প্রতিদিন/এমআর

Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close