শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪, ৩:৪৪ পিএম

রাজধানীর আজিমপুরে নির্মাণাধীন একটি ভবনের ১৮ তলা থেকে পড়ে নয়ন মিয়া (২২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের সহকর্মী রাহাত জানান, আজিমপুর এলাকায় নির্মাণাধীন একটি ২০ তলা ভবনের ১৮ তলায় কাজ করার সময় অসাবধানতাবশত সে নিচে পড়ে যান নয়ন। পরে তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান, তিনি আর বেঁচে নেই।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি লালবাগ থানা পুলিশকে জানানো হয়েছে।

স্বদেশ প্রতিদিন/এমআর

Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close