বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
অনিবার্য কারণবশত সোহরাওয়ার্দী কলেজ বন্ধ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ৩:০৩ পিএম আপডেট: ২৫.১১.২০২৪ ৩:০৮ PM

রাজধানীর পুরান ঢাকার সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে।

রোববার (২৪ নভেম্বর) কলেজের অধ্যক্ষ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, অনিবার্য কারণবশত ২৫ ও ২৬ নভেম্বর কলেজের সকল শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।

এদিকে, বন্ধের নোটিশ উপেক্ষা করেই সোমবার (২৫ নভেম্বর) সকাল থেকেই কলেজ গেটে অবস্থান নিতে থাকে সোহরাওয়ার্দী ও কবি নজরুলসহ সাত কলেজের হাজারও শিক্ষার্থীরা। পরে তারা ডেমরায় অবস্থিত মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা চালায়। শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে ধাওয়া-পাল্টাধাওয়া চলছে। এ ঘটনায় মোল্লা কলেজের ব্যাপক অবকাঠামোগত ক্ষতি হয়েছে।

প্রসঙ্গত, ন্যাশনাল মেডিকেলে ভুল চিকিৎসায় মোল্লা কলেজের শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় গতকাল ন্যাশনাল মেডিকেল, কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজে হামলা চালায় মোল্লা কলেজের নেতৃত্বে ৩৫ কলেজের শিক্ষার্থীরা। এরপর থেকেই উত্তপ্ত হতে থাকে পরিস্থিতি। যার জেরে কলেজ বন্ধ ঘোষণা করা হয়।

স্বদেশ প্রতিদিন/এমআর

Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close