বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
চুয়েট-কুয়েট-রুয়েটে ভর্তি শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন রোববার, ক্লাস সোমবার
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪, ১২:৩৮ পিএম

প্রকৌশল গুচ্ছের মাধ্যমে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হবে রোববার (২৭ অক্টোবর)। পরদিন সোমবার (২৮ অক্টোবর) থেকে ক্লাস শুরু হবে।

শনিবার (২৬ অক্টোবর) প্রকৌশল গুচ্ছের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) স্নাতক পর্যায়ে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২৭ অক্টোবর স্ব স্ব বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। ২৮ অক্টোবর থেকে শিক্ষা কার্যক্রম শুরু হবে।

এদিকে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রকৌশল গুচ্ছের মাধ্যমে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ‘ভর্তি বাতিল’ কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত এ প্রক্রিয়া বন্ধ থাকবে।

এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রীয় ভর্তি কমিটির (সিএসি) ৩৬তম (জরুরি) সভার সিদ্ধান্ত মোতাবেক রুয়েট, চুয়েট ও কুয়েটের স্নাতক পর্যায়ে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ভর্তি বাতিল প্রক্রিয়া বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হলো। ৩১ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি বাতিল বন্ধ থাকবে।

গুচ্ছভুক্ত তিন বিশ্ববিদ্যালয় হলো- রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)।

স্বদেশ প্রতিদিন/এমআর 






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close