বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
৭ কলেজ নিয়ে পরিকল্পনা জানালেন শিক্ষা উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪, ১:০১ পিএম

শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ জানিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজকে একটি সমন্বিত প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা চলছে।

বুধবার (২০ নভেম্বর) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, অধিভুক্ত থেকে কলেজগুলোকে একটি স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ কীভাবে দেওয়া যায়, সেজন্য একটি কমিটি করা হয়েছে।কমিটির মাধ্যমে আলোচনা করা হবে।

তিনি বলেন, সেই স্বতন্ত্র প্রতিষ্ঠানের কী নাম হবে, সেটি শিক্ষার্থীরাই ঠিক করবে। এ বিষয়েও কমিটি কাজ করছে।

শিক্ষা উপদেষ্টা বলেন, সাত কলেজকে অধিভুক্ত করা আওয়ামী লীগ সরকারের অপরিণামদর্শী সিদ্ধান্ত ছিল। শিক্ষার্থীরা নানান ভোগান্তিতে পড়েছে। এ সময় সেসব শিক্ষার্থীদের প্রতি সমবেদনা জানান তিনি।

সাত কলেজকে সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের বাস্তব রূপ দেওয়া যাবে কি না, সে বিষয়ে কাঠামোগত দিক পরিদর্শন করতে আজ ঢাকা কলেজে যাবেন বলেও জানান ওয়াহিদউদ্দিন মাহমুদ।

স্বদেশ প্রতিদিন/এমআর

Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close