শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
বৃষ্টির দিনে পায়ের যত্ন
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪, ৩:৩৭ পিএম

বৃষ্টির দিন যেন যেতেই চাইছে না। হুটহাট নামার বিড়ম্বনা তো আছেই, আবার দিনভর ঝরে চলা বৃষ্টিও রাস্তাঘাট ডুবে যাওয়ার কারণ হয়ে দাঁড়াচ্ছে। বৃষ্টি বলে ঘরে বসে ইলিশ-খিচুড়ি খাওয়ার বিলাসিতা সবসময় সম্ভব হয় না, কাদা ও পানি মাড়িয়ে যেতেই হয় কাজে। এই আবহাওয়ায় পায়ের খানিকটা বাড়তি যত্ন না নিলে  অ্যালার্জির মতো সমসা দেখা দিতে পারে। আর্দ্র অবস্থায় ব্যাকটেরিয়া জন্মায় যা নখের চারপাশে সংক্রমণ এবং ছত্রাকের বৃদ্ধির কারণ হতে পারে। 

বৃষ্টির সময় খোলা স্যান্ডেল বেছে নিন। এতে ভেজা পা দ্রুত শুকাবে। বন্ধ জুতা পরার প্রয়োজন হলে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করুন। জুতায় অ্যান্টিফাঙ্গাল পাউডার ব্যবহার করুন। 
বাড়িতে ফিরে অ্যান্টিব্যাকটেরিয়াল সাবান দিয়ে পা ভালো করে ধুয়ে নিন। পা ধোয়ার জন্য হালকা গরম পানি ব্যবহার করুন। নরম ব্রাশ দিয়ে আলতো করে পা স্ক্রাব করুন। 
পায়ের যত্নে ফুট মাস্ক ব্যাবহার করতে পারেন। ফুট মাস্ক ব্যবহারের আগে ১৫ মিনিটের জন্য গরম পানিতে পা ভিজিয়ে রাখুন। এটি ত্বককে নরম করে। প্রয়োজনে ফুট স্ক্রাবার দিয়ে আলতো করে এক্সফোলিয়েট করুন।
প্রতিদিন মোজা পরিবর্তন করুন। বৃষ্টির দিন বাইরে গেলে সঙ্গে অতিরিক্ত মোজা রাখার চেষ্টা করুন।

যদি পা প্রচুর ঘামে, তাহলে সারাদিন শুকিয়ে রাখার জন্য একটি অ্যান্টিপারস্পিরান্ট ফুট স্প্রে ব্যবহার করার চেষ্টা করুন।

কিছুদিন পরপর পেডিকিউর করে নিতে পারেন। পার্লারে যাওয়ার সময় না হলে ঘরেই করে ফেলা যায় পেডিকিউর। এজন্য প্রথমে একটি গামলার কুসুম গরম পানিতে শ্যাম্পু মিশিয়ে নিন। নখে নেইলপলিশ থাকলে উঠিয়ে ফেলুন। তারপর গামলায় ১০ মিনিট পা ভিজিয়ে রেখে নখ কেটে নিন। আরও কিছুক্ষণ পা ভিজিয়ে রেখে ব্রাশে শ্যাম্পু নিয়ে ঘষে ঘষে পরিষ্কার করুন পায়ের ত্বক। ঝামাপাথর দিয়ে ঘষে গোড়ালির মরা চামড়া তুলে আবার ভিজিয়ে রাখুন পা। কিউটিকল পুশার দিয়ে নখের কোণগুলো ঠিক করে ময়লা পরিষ্কার করে নিন। স্ক্রাবিং ক্রিম লাগিয়ে ৫ মিনিট ম্যাসাজ করে পা ধুয়ে মুছে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।

গরম পানিতে কয়েক ফোঁটা টি ট্রি অয়েল বা ল্যাভেন্ডার অয়েল মিশিয়ে দিন। পাশাপাশি পিঙ্ক সল্টও মেশাতে পারেন। এই পানিতে পা ১৫-২০ মিনিট ডুবিয়ে রাখুন। পায়ের ত্বক ভালো থাকবে।

স্বদেশ প্রতিদিন/এমটি






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close