শুক্রবার ● ২৩ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● তিস্তার পানি ফের বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত, নিম্নাঞ্চল প্লাবিত       ● নির্বাচন এলেই বিএনপি বিধ্বংসী হয়ে ওঠে: জয়      ● বিশ্বজুড়ে ক্ষুধার্ত মানুষের সংখ্যা বাড়ছে: জাতিসংঘ       ● প্রধানমন্ত্রীর সঙ্গে উজরা জেয়ার সাক্ষাৎ      ● ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলায় শীর্ষ রুশ জেনারেল নিহত      ● অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধ করতে হবে: প্রধানমন্ত্রী       ● উপ-নির্বাচনে কোনো ভোট ডাকাতি হয়নি: সিইসি      ● রাষ্ট্রপতি নির্বাচন ২৩ ফেব্রুয়ারির মধ্যে: ইসি সচিব       ● বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা       ● ‘মেসি ২০২৬ বিশ্বকাপ খেলতে পারে’      ● টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৩      ● ডেঙ্গু মোকাবিলায় কাজ করছে সরকার: স্থানীয় সরকারমন্ত্রী       
বান্দরবানে ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সবুজায়নে শক্তি ফাউন্ডেশন
বান্দরবান প্রতি‌নি‌ধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩, ২:২৭ পিএম
বান্দরবানে বেসরকারি জনকল্যাণমূলক উন্নয়ন প্রতিষ্ঠান (এনজিও) শক্তি ফাউন্ডেশনের ৩১ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে ৬৫টি বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হয়েছে।

বুধবার (৫ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে শক্তি ফাউন্ডেশনে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপনের মাধ্যমে শক্তি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক ইয়াসমিন পারভিন তিবরীজি। এ সময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শক্তি ফাউন্ডেশনের সিনিয়র ডিরেক্টর নাজমুল আহসান।

শক্তি ফাউন্ডেশন সূত্রে জানায়, ১৯৯২ সালে প্রতিষ্ঠিত শক্তি ফাউন্ডেশন মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি এনজিও বিষয়ক ব্যুরো (প্রধানমন্ত্রীর কার্যালয়) এবং যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত এই প্রতিষ্ঠানটি দেশের ৫০৪ টি শাখা অফিস ও ৮৭ টি শক্তি মেডিকেল সার্ভিস সেন্টার এর মাধ্যমে স্বাস্থ্য সেবা সুরক্ষা, নারীর ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তন, আত্মসামাজিক উন্নয়ন, উদ্যোক্তা তৈরি ও প্রশিক্ষণ প্রদান করে উপযুক্ত ঋণদানের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ গঠনে কাজ করে আসছে।

এ বিষয়ে শক্তি ফাউন্ডেশনের এরিয়া ম্যানেজার এসএম তানজীর হোসেন জানান, শক্তি ফাউন্ডেশনের ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গ্রীন ইনিশিয়েটিভে প্রকল্পের মাধ্যমে এপ্রিল মাসের মধ্যে ৫৫ টি জেলাতে ৩ হাজার ১০০ টি বৃক্ষর উপরের পরিকল্পনা হাতে হয়েছে। তারই ধারাবাহিকতায় বান্দরবান জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে শক্তি ফাউন্ডেশনের ৩১তম বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ করা হচ্ছে।

এ সময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শক্তি ফাউন্ডেশনের কক্সবাজার রিজিয়নের হেড বিপ্লব কুমার চৌধুরী, টিম লিডার এসএম তানজীর হোসেন, এরিয়া সুপারভাইজার অরুন চন্দ্র দাশ, সবুজ রায়, শাখা ব্যবস্থাপক সুমন কান্তি দে, আরিফ হোসেন চৌধুরীসহ শক্তি ফাউন্ডেশনের বান্দরবান শাখার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।







Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close