বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
ভাষা দিবসে জনসমুদ্র বইমেলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৪, ৪:১৩ পিএম আপডেট: ২১.০২.২০২৪ ৫:০৪ PM

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দেশের সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ। এতে অমর একুশে বইমেলা প্রাঙ্গণ ক্রেতা-দর্শনার্থীদের উপস্থিতিতে জনসমুদ্রে রূপ নেয়। এ যেন এক রঙিন জনসমুদ্র!। কেউ সাদা-কালো শাড়ি পরে খোপায় বাহারি ফুল, কেউবা কালো পাঞ্জাবি পরে মেলায় প্রবেশ করেছেন।

বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৮টায় দর্শনার্থীদের জন্য বইমেলার গেট খুলে দেওয়া হয়। এরপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেলায় বাড়তে থাকে বইপ্রেমীদের উপস্থিতি।

বেলা ১১টায় বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানের প্রতিটি স্টলেই ক্রেতা-দর্শনার্থীর ভিড়। মেলায় বড়দের সঙ্গে শিশু-কিশোরদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। তাদের অনেকেই মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে বইমেলায় ঘুরতে এসেছেন।

মেলায় বই কিনতে এসেছেন তামান্না। তিনি বলেন, ‘ছুটি থাকায় পরিবার নিয়ে বইমেলায় ঘুরতে এসেছি। ভালো বইও কেনার ইচ্ছে রয়েছে। মেলায় খুব ভালো লাগছে।’

মেলায় ঘুরতে এসেছেন শফিক। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়েন। তিন বলেন, ‘প্রতি ছুটির দিনেই মেলায় আসি। বই কিনেছি ২/৩টা।  
আজ সকালে বন্ধুদের নিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে এসেছিলাম। সেখান থেকে বইমেলায়।’

প্রকাশনীর বিক্রেতা রাজিব বলেন, ‘মেলায় দর্শনার্থী বেশি, ক্রেতা কম। দুপুরের পর মেলায় বেশ ভিড় বাড়ছে। বই বিক্রি অনেক কম।’

এদিকে মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহর থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শুরু হয়। রাত ১২টা ১ মিনিটে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। সকাল গড়ানোর সঙ্গে সঙ্গে শ্রদ্ধা জানাতে বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষের ঢল নামে কেন্দ্রীয় শহীদ মিনারে। 

/এম/এলআরএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close