শুক্রবার ● ৯ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● তিস্তার পানি ফের বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত, নিম্নাঞ্চল প্লাবিত       ● নির্বাচন এলেই বিএনপি বিধ্বংসী হয়ে ওঠে: জয়      ● বিশ্বজুড়ে ক্ষুধার্ত মানুষের সংখ্যা বাড়ছে: জাতিসংঘ       ● প্রধানমন্ত্রীর সঙ্গে উজরা জেয়ার সাক্ষাৎ      ● ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলায় শীর্ষ রুশ জেনারেল নিহত      ● অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধ করতে হবে: প্রধানমন্ত্রী       ● উপ-নির্বাচনে কোনো ভোট ডাকাতি হয়নি: সিইসি      ● রাষ্ট্রপতি নির্বাচন ২৩ ফেব্রুয়ারির মধ্যে: ইসি সচিব       ● বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা       ● ‘মেসি ২০২৬ বিশ্বকাপ খেলতে পারে’      ● টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৩      ● ডেঙ্গু মোকাবিলায় কাজ করছে সরকার: স্থানীয় সরকারমন্ত্রী       
নর্থ সাউথ এমসিজে ডিপার্টমেন্টের ‘ফিল্ড ট্রিপ’ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩, ৫:৪৩ পিএম

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মিডিয়া কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজমের বিভাগের উদ্যোগে ফিল্ড ট্রিপ অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২৯ ডিসেম্বর) নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন ও নিউ মিডিয়া কোর্সের একদল শিক্ষার্থী দিনব্যাপী নুহাশ পল্লী ভ্রমণ করেন।সেখানে শিক্ষার্থীরা লেখক হুমায়ূন আহমেদের জীবন ও তার কাজের উপর গবেষণামূলক কার্যক্রম করেন।

বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. শরীফুল ইসলাম ইমশিয়াতের তত্ত্বাবধানে ২০ জন শিক্ষার্থীরা কোর্স অ্যাসাইনমেন্ট হিসেবে কয়েকটি দলে হুমায়ূন আহমেদের উপর ভিন্ন ভিন্ন তথ্যচিত্র তৈরি করেন।

নিউ মিডিয়া শিক্ষার্থী ইশতিয়াক বলেন, ‘হুমায়ূন আহমেদের আত্মজীবনীমূলক বেশকিছু বই পড়ার কারণে স্বাভাবিকভাবেই লেখকের জীবনের বিভিন্ন দিক নিয়ে জানার সুযোগ হয়েছে। কিন্তু আজ  নুহাশ পল্লীতে এসে তার প্রিয় জায়গা ভ্রমণ করে বই পড়ে অর্জন করা জ্ঞানের পাশাপাশি নিজ চোখে দেখে অনেক নতুন কিছু শিখছি লেখক কে অনুভব করতে পারছি।

আরেক  শিক্ষার্থী ফাহিমা বলেন, ‘আমি যখন ছোট ছিলাম তখন হুমায়ূন আহমেদ স্যারের নাটক দেখতাম, নুহাশ পল্লীতে অনেক সিরিজের শুটিং হয়েছিল তাই আমি সেই জায়গাগুলিতে খুব উত্তেজিত ছিলাম এবং এটি আমার জন্য একটি দুর্দান্ত অভিজ্ঞতা ছিল। হুমায়ূন আহমেদই একমাত্র বাঙালি লেখক যে আমাকে তার লেখায় আকৃষ্ট করেছিল। আমি কখনই বইয়ের কীট ছিলাম না তবে তার মনোমুগ্ধকর গল্পগুলি আমাকে পুরো উপন্যাসটি পড়া শেষ করে দিয়েছে। আমি কৃতজ্ঞ যে আমাকে নুহাশ পল্লী দেখার এই সুযোগ দেওয়া হয়েছে।

সেখানে টুরিস্ট পুলিশের অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ আবু সুফিয়ান শিক্ষার্থীদের সাথে পর্যটন, নিরাপত্তা, এবং বিভিন্ন বিষয়ে কথা বলেন।

এ বিষয়ে কোর্স ফ্যাকাল্টি ড. শরীফুল ইসলাম ইমশিয়াত বলেন, প্রথাগত শিক্ষার বাইরে ফিল্ড ট্রিপে শিক্ষার্থীরা আরও বেশি গবেষণাধর্মী এবং প্রাকটিক্যাল নলেজ ধারণ করতে পারে। এছাড়াও শিক্ষার্থীদের মাঝে একটি মেলবন্ধন তৈরি হয়। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মিডিয়া কমিউনিকেশন অ্যান্ড জানালিজম বিভাগের টেলিভিশন অ্যান্ড মিডিয়া কোর্সটি জিইডি কোর্স হিসেবে ছাত্র-ছাত্রীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। বর্তমানে ২০টি সেকশনে ১ হাজার শিক্ষার্থী কোর্সটি করছে।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close