শুক্রবার ● ৯ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● তিস্তার পানি ফের বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত, নিম্নাঞ্চল প্লাবিত       ● নির্বাচন এলেই বিএনপি বিধ্বংসী হয়ে ওঠে: জয়      ● বিশ্বজুড়ে ক্ষুধার্ত মানুষের সংখ্যা বাড়ছে: জাতিসংঘ       ● প্রধানমন্ত্রীর সঙ্গে উজরা জেয়ার সাক্ষাৎ      ● ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলায় শীর্ষ রুশ জেনারেল নিহত      ● অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধ করতে হবে: প্রধানমন্ত্রী       ● উপ-নির্বাচনে কোনো ভোট ডাকাতি হয়নি: সিইসি      ● রাষ্ট্রপতি নির্বাচন ২৩ ফেব্রুয়ারির মধ্যে: ইসি সচিব       ● বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা       ● ‘মেসি ২০২৬ বিশ্বকাপ খেলতে পারে’      ● টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৩      ● ডেঙ্গু মোকাবিলায় কাজ করছে সরকার: স্থানীয় সরকারমন্ত্রী       
৪৩তম বিসিএসে নন-ক্যাডারে সর্বোচ্চ সুপারিশ প্রাথমিকে
স্বদেশ ডেস্ক:
প্রকাশ: বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩, ১০:৪৮ AM

প্রথমবারের মতো গতকাল মঙ্গলবার ৪৩তম বিসিএসে ক্যাডার ও নন-ক্যাডার পদের ফল এক সঙ্গে  প্রকাশ করা হয়েছে। এতে নন–ক্যাডারে নবম, দশম ও ১২তম গ্রেডে মোট ৬৪২ জনকে বিভিন্ন পদে সুপারিশ করা হয়েছে। 

নন-ক্যাডারে ৬৪২ জনের সর্বোচ্চ ২৭৪ জনকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে (১২তম গ্রেড) সুপারিশ করা হয়েছে।

এ ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ১৩৮টি পদে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীন সরকারি উচ্চবিদ্যালয়ের বাংলা, জীববিজ্ঞান, ভূগোল ও ধর্মের সহকারী শিক্ষক/শিক্ষিকা পদে সুপারিশ করা হয়েছে।

সরকারি উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক/শিক্ষিকা পদটি দশম গ্রেডের।


৪৩তম বিসিএসের লিখিত ও মৌখিক উভয় পরীক্ষায় কৃতকার্য হলেও ক্যাডারের শূন্য পদের সংখ্যা কম হওয়ায় উত্তীর্ণ সব প্রার্থীকে নিয়োগের জন্য মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি। তাঁদের মধ্য হতে মেধা ও নিয়োগ যোগ্যতা অনুযায়ী ‘নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা, ২০২৩’–এর বিধান অনুসারে সরকারের কাছ থেকে পাওয়া চাহিদা অনুযায়ী পর্যায়ক্রমে নবম, দশম ও ১২তম গ্রেডের নন-ক্যাডার পদে এসব প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে।

/এমএ/







Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close