শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● তিস্তার পানি ফের বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত, নিম্নাঞ্চল প্লাবিত       ● নির্বাচন এলেই বিএনপি বিধ্বংসী হয়ে ওঠে: জয়      ● বিশ্বজুড়ে ক্ষুধার্ত মানুষের সংখ্যা বাড়ছে: জাতিসংঘ       ● প্রধানমন্ত্রীর সঙ্গে উজরা জেয়ার সাক্ষাৎ      ● ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলায় শীর্ষ রুশ জেনারেল নিহত      ● অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধ করতে হবে: প্রধানমন্ত্রী       ● উপ-নির্বাচনে কোনো ভোট ডাকাতি হয়নি: সিইসি      ● রাষ্ট্রপতি নির্বাচন ২৩ ফেব্রুয়ারির মধ্যে: ইসি সচিব       ● বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা       ● ‘মেসি ২০২৬ বিশ্বকাপ খেলতে পারে’      ● টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৩      ● ডেঙ্গু মোকাবিলায় কাজ করছে সরকার: স্থানীয় সরকারমন্ত্রী       
এ দেশে বিএনপি-জামায়াতের রাজনীতির অধিকার নেই: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩, ৫:৫৯ পিএম আপডেট: ২৯.১২.২০২৩ ৬:০৩ PM

এদেশে বিএনপি-জামায়াতের রাজনীতি করার অধিকার নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমরা যখন উন্নয়ন করি তারা করে অগ্নিসন্ত্রাস। রেললাইনের প্লেট উপড়ে ফেলে রেলে আগুন দিয়ে মানুষ মারে। বাসে আগুন, গাড়িতে আগুন দেয়। তারা মানুষ হত্যা করে। তাদের এ দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই।’

শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকালে বরিশালে এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, আমাদের রাজনীতি মানুষের কল্যাণে। অগ্নিসন্ত্রাসীদের মানুষ আর চায় না। তাদের দোসর যারা একাত্তরে লুটপাট, গণধর্ষণ করেছে তারা। যাদের বিচার করেছি, সাজা দিয়েছি, সেই যুদ্ধাপরাধীরা তাদের দোসর। খুনি-সন্ত্রাসী মানিলন্ডারিংকারী সেই দল, তার সঙ্গে জুটছে যুদ্ধাপরাধী দল।

বরিশালবাসীর প্রতি আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, আপনারা ৭ তারিখে সকাল সকাল ভোটকেন্দ্রে যাবেন। নৌকা মার্কায় ভোট দেবেন। কারণ, এই নৌকা নুহ নবীর নৌকা। এই নৌকা স্বাধীনতা এনেছে, দেশ থেকে দারিদ্র বিমোচন করে। এই নৌকা ডিজিটাল বাংলাদেশ করেছে। এবার এই নৌকায় ভোট দিলে স্মার্ট বাংলাদেশ হবে।

এ সময় প্রধানমন্ত্রী বরিশালের উন্নয়নে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। বরিশাল একসময় শস্যভাণ্ডার ছিল, আবার বরিশালকে সেই শস্যভাণ্ডারে রূপান্তর করতে চান বলে জানান সরকারপ্রধান। তিনি বলেন, বরিশাল বিভাগ ছিল অন্ধকার। আওয়ামী লীগ আলো জ্বালিয়েছে। পুরো দক্ষিণাঞ্চলে ওয়াফাই ইন্টারনেট সংযোগের আওতায় আনার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। 

বক্তব্য শেষে প্রধানমন্ত্রী বরিশাল বিভাগের নৌকার প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। এ সময় ঝালকাঠি-১ আসনে নৌকার প্রার্থী বিএনপি ছেড়ে যাওয়া শাহজাহান ওমরকে পরিচয় করিয়ে দিয়ে বলেন, সন্ত্রাসী দল ছেড়ে সে নৌকায় এসেছে। ঘরের ছেলে ঘরে ফিরেছে।

/এমএ/






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close