শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● তিস্তার পানি ফের বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত, নিম্নাঞ্চল প্লাবিত       ● নির্বাচন এলেই বিএনপি বিধ্বংসী হয়ে ওঠে: জয়      ● বিশ্বজুড়ে ক্ষুধার্ত মানুষের সংখ্যা বাড়ছে: জাতিসংঘ       ● প্রধানমন্ত্রীর সঙ্গে উজরা জেয়ার সাক্ষাৎ      ● ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলায় শীর্ষ রুশ জেনারেল নিহত      ● অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধ করতে হবে: প্রধানমন্ত্রী       ● উপ-নির্বাচনে কোনো ভোট ডাকাতি হয়নি: সিইসি      ● রাষ্ট্রপতি নির্বাচন ২৩ ফেব্রুয়ারির মধ্যে: ইসি সচিব       ● বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা       ● ‘মেসি ২০২৬ বিশ্বকাপ খেলতে পারে’      ● টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৩      ● ডেঙ্গু মোকাবিলায় কাজ করছে সরকার: স্থানীয় সরকারমন্ত্রী       
নজরুল ইসলাম খান
এত কোটিপতি প্রার্থী আসে কোথা থেকে?
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩, ১২:৩৩ AM আপডেট: ২৮.১২.২০২৩ ১২:৫০ এএম

‘‘পত্রিকায় খবর বেরিয়েছে, তারা (আওয়ামী লীগ) এখন নির্বাচন করছে, তাদের বিপুল সংখ্যাগরিষ্ঠ প্রার্থী কোটিপতি। বাংলাদেশে এত কোটিপতি প্রার্থী আসে কোথা থেকে?’’ বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এসব প্রশ্ন তুলেছেন। বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি নির্বাচনী হলফনামা বিশ্লেষণ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) দেওয়া নানা তথ্য-উপাত্ত উল্লেখ করে বক্তৃতা দেন।

এদিকে টিআইবি আগের দিনই তাদের বিশ্লেষণ প্রকাশ করে জানিয়েছে, ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রায় ৮৭ শতাংশ প্রার্থীই কোটিপতি (অস্থাবর সম্পদের ভিত্তিতে)।

বিএনপির নেতা নজরুল ইসলাম খান টিআইবির ওই বিশ্লেষণ উল্লেখ করে বলেন, আমরা ২২ পরিবারের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করলাম…আর আজ ২২ শ পরিবার তৈরি হয়ে গেলো! ...হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লুট হয়ে গেছে! কারা এই টাকা লুট করেছে? সরকার কি জানে না? সরকার কি তাদের ধরতে পারে না? কিন্তু ধরে না।

নজরুল আরো বলেন, এর ফলে কী হচ্ছে? এর ফলে দেশ আরও দরিদ্র হয়ে যাচ্ছে। জিডিপিতে যা দেখানো হয়। দেশটাকে মহান মুক্তিযুদ্ধের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে দেশে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই।

সরকারের নির্বাচনকে পাতানো নির্বাচন উল্লেখ করে ভোট বর্জনের জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়ে নজরুল ইসলাম খান বলেন, নির্বাচন প্রতিহত করুন, বর্জন করুন। আপনি যদি ডাকাতি ঠেকাতে না পারেন, অন্তত ডাকাতের সঙ্গে যুক্ত হবেন না, ডাকাতিতে সহযোগিতা করবেন না। এই হলো আপনাদের কাছে আমাদের অনুরোধ।

বিএনপি–সমর্থক চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ড্যাব) উদ্যোগে ‘ডামি নির্বাচন বর্জন, অসহযোগ আন্দোলনের সমর্থনে’ এই মানববন্ধন হয়। পরে চিকিৎসকদের নিয়ে নজরুল ইসলাম খান পথচারীদের মধ্যে ভোট বর্জনের প্রচারপত্র বিতরণ করেন। এ সময় ড্যাবের সভাপতি হারুন আল রশিদ, মহাসচিব আবদুস সালাম, কেন্দ্রীয় নেতা রফিকুল কবির, ওবায়দুল কবির খান, শহিদ হাসান, জহিরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close