শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● তিস্তার পানি ফের বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত, নিম্নাঞ্চল প্লাবিত       ● নির্বাচন এলেই বিএনপি বিধ্বংসী হয়ে ওঠে: জয়      ● বিশ্বজুড়ে ক্ষুধার্ত মানুষের সংখ্যা বাড়ছে: জাতিসংঘ       ● প্রধানমন্ত্রীর সঙ্গে উজরা জেয়ার সাক্ষাৎ      ● ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলায় শীর্ষ রুশ জেনারেল নিহত      ● অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধ করতে হবে: প্রধানমন্ত্রী       ● উপ-নির্বাচনে কোনো ভোট ডাকাতি হয়নি: সিইসি      ● রাষ্ট্রপতি নির্বাচন ২৩ ফেব্রুয়ারির মধ্যে: ইসি সচিব       ● বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা       ● ‘মেসি ২০২৬ বিশ্বকাপ খেলতে পারে’      ● টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৩      ● ডেঙ্গু মোকাবিলায় কাজ করছে সরকার: স্থানীয় সরকারমন্ত্রী       
নির্বাচন নিয়ে দেশে ও বিদেশে নানা ষড়যন্ত্র চলছে: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩, ৫:০৪ পিএম

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি-জামায়াতের কাজই মানুষ পোড়ানো, নির্বাচন ধ্বংস করা। নির্বাচিত ও গণতান্ত্রিক সরকার থাকলে উন্নয়ন হয়। ২০০৯ থেকে ২০২৩ পর্যন্ত ক্ষমতায় আছি বলেই বাংলাদেশ উন্নত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জামালপুর, শেরপুর, কিশোরগঞ্জ, নরসিংদী, চাঁদপুর ও বান্দরবানে জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

এবারের নির্বাচন নিয়ে দেশে ও বিদেশে নানা ষড়যন্ত্র চলছে এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নশীল হিসেবে দেশের যাত্রা শুরুর জন্য যে প্রস্তুতি দরকার সেটা আওয়ামী লীগ নিয়েছে। কাজেই আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশটাকে আরও উন্নত করতে চাই। সেজন্য ২০২১ থেকে ৪১ এর পরিকল্পনা নিয়েছি। উন্নয়নশীল দেশের পথ ধরে উন্নত দেশ গড়বো।

উন্নত জীবনের ধারা অব্যাহত রাখা এবং নতুন প্রজন্মেকে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, এর আগে যারা ক্ষমতায় ছিলো তারা দেশকে এগিয়ে নিতে পারেনি বরং পিছিয়ে দিয়েছিলো। একমাত্রই আওয়ামী লীগই ক্ষমতায় আসলে অগ্রযাত্রা ধরে রাখতে পারবে। নৌকায় ভোটের জন্য ঘরে ঘরে, দুয়ারে দুয়ারে যাবেন। ভোট চাইবেন, যেন নৌকা মার্কায় ভোট দিয়ে সেবা করার সুযোগ দেয়।

তিনি বলেন, বিএনপি সন্ত্রাসী দল, জামায়াত যুদ্ধাপরাধীদের দল; তারা নির্বাচনে না আসলে অংশগ্রহণমূলক হবে না; সেটি বিশ্বাস করি না। নির্বাচন অংশগ্রহণমূলক হবে জনগণের সমাবেশ হলে এবং জনগণের অংশগ্রহণে। আমরা সেটাই চাই। ওই সন্ত্রাসী দল নির্বাচনে বিশ্বাস করে না। মানুষ খুন-দুর্নীতি ছাড়া ওদের দিয়ে দেশের কোনো কল্যাণ আসবে না।

নির্বাচন উন্মুক্ত করে দিয়েছি। নৌকার পাশাপাশি আরও যারা দাঁড়াতে চায়, দাঁড়িয়েছে। যার যার ভোট সে চাইবে। জনগণ যাকে ভোট দেবে সেই নির্বাচিত হবে। ‘আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো’- এই স্লোগান দিয়েই তো আমরা গণতন্ত্র ফিরিয়ে এনেছি। সে কথা মনে রেখে যার যার ভোট সে চান। জনগণ যাকে দেবে সেটাই মেনে নেবেন। সেভাবেই এই নির্বাচন পরিচালিত হবে।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close