শুক্রবার ● ৩০ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● তিস্তার পানি ফের বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত, নিম্নাঞ্চল প্লাবিত       ● নির্বাচন এলেই বিএনপি বিধ্বংসী হয়ে ওঠে: জয়      ● বিশ্বজুড়ে ক্ষুধার্ত মানুষের সংখ্যা বাড়ছে: জাতিসংঘ       ● প্রধানমন্ত্রীর সঙ্গে উজরা জেয়ার সাক্ষাৎ      ● ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলায় শীর্ষ রুশ জেনারেল নিহত      ● অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধ করতে হবে: প্রধানমন্ত্রী       ● উপ-নির্বাচনে কোনো ভোট ডাকাতি হয়নি: সিইসি      ● রাষ্ট্রপতি নির্বাচন ২৩ ফেব্রুয়ারির মধ্যে: ইসি সচিব       ● বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা       ● ‘মেসি ২০২৬ বিশ্বকাপ খেলতে পারে’      ● টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৩      ● ডেঙ্গু মোকাবিলায় কাজ করছে সরকার: স্থানীয় সরকারমন্ত্রী       
বড়দিনের ৮০০ গাছে তৈরি হলো গোলকধাঁধা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩, ১২:১৮ পিএম আপডেট: ২৪.১২.২০২৩ ১:৩১ PM

বড়দিন সমাগত। চারদিকে সাজ সাজ রব। বাড়িঘর, দোকানপাট, হোটেল—প্রায় সব জায়গায় ক্রিসমাস ট্রি বা বড়দিনের গাছ নানাভাবে সাজানো হয়েছে। সবচেয়ে বেশি ক্রিসমাস ট্রি সাজিয়ে আগের বিশ্ব রেকর্ড ভাঙার উদ্যোগ নিয়েছেন যুক্তরাজ্যের জার্সি দ্বীপের এক বাসিন্দা। তিনি একসঙ্গে ৮০০-এর বেশি পুনর্ব্যবহারযোগ্য ক্রিসমাস ট্রি সাজিয়েছেন। 

বিনো রদ্রিগেস নামের ওই ব্যক্তি দ্বীপের হাওয়ার্ড ডেভিস পার্কে ক্রিসমাস ট্রি দিয়ে গোলকধাঁধা তৈরি করেছেন।

বিনো বলেন, ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের ম্যাসন কাউন্টিতে ৭৯৭টির বেশি বড়দিনের গাছ দিয়ে গোলকধাঁধা তৈরি করা হয়েছিল। সেটাই এখন পর্যন্ত সবচেয়ে বেশি বড়দিনের গাছ দিয়ে গোলকধাঁধা তৈরির রেকর্ড। এখন তিনি সেই রেকর্ড ভাঙার অপেক্ষায় আছেন।

বিনো বলেন, তিনি যা পরিকল্পনা করেছিলেন, সেই তুলনায় অভিজ্ঞতা অনেক বড়।

বিনো বলেন, ‘আমরা কয়েক মাস ধরে পরিকল্পনা করছিলাম। এক রাতে আমি ও আমার দল ভেতরে আটকা পড়ি। তখন প্রোডাকশন দলের একজন আমাকে বলছিলেন, তুমি জানো, তুমি প্রায় বিশ্ব রেকর্ডের কাছাকাছি।’

দলের সদস্য বলছিলেন, ‘৭৯৭টি গাছ দিয়ে যুক্তরাষ্ট্রে বিশ্ব রেকর্ড হয়েছিল...এবং আমরা ওই রেকর্ডের খুব কাছাকাছি পৌঁছে গেছি।’

বিনো বলেন, ‘এরপর আমরা যা করেছি, তা হলো যারা বড়দিনের গাছ আমদানি করে এমন কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানের কাছে গেলাম এবং বললাম তোমাদের যা মজুত রয়ে গেছে, আমরা নেব। ইতিমধ্যে আমরা যা করেছিলাম, এগুলো তার সঙ্গে যুক্ত করায় সংখ্যাটা বেড়ে গেল।’

জার্সির এই বাসিন্দা বলেন, এর মধ্যে কিছু গাছ যুক্তরাজ্যের একটি প্রতিষ্ঠান থেকে কেনা হয়েছে। এসব গাছ বাজারে বিক্রির অনুপযুক্ত মনে করা হয়েছিল। এগুলো কেটে ফেলার জন্য রাখা হয়েছিল। কিন্তু গাছগুলো তখনো অনেক সতেজ ও সুন্দর ছিল।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close